Latest Post

shakib khan-apu biswas

তালাকের বিষয়ে শুনানির জন্য শাকিব খান ও অপু বিশ্বাসকে ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 


আগামী ১৫ জানুযারি ডিএনসিসি'র অঞ্চল-৩-এর অফিসে এ শুনানি হবে। এজন্য গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। 


ডিএনসিসি কর্মকর্তারা জানান, শাকিব খানের তালাকের নোটিশটি ডাক যোগে ডিএনসিসির কাছে পৌঁছনোর পর তারা নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন।

সে অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। এজন্য গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলেও সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।

ডিএনসিসি কর্মকর্তারা আরও বলেন, শুনানির দিনে যথারীতি তাদের বক্তব্য নেয়া হবে। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে তারা সংসার করবেন। অন্যথায় তাদেরকে আরো দুইবার নোটিশ দিয়ে শুনানি করা হবে।

এর মধ্যে তারা নিজেরা মিলমিশ করতে চাইলে ধর্মীয় রীতি মেনে তা করতে পারবেন, আর তা না করলে তিন বার শুনানির পর নিয়মানুযায়ী তালাক কার্যকর হয়ে যাবে।

slow smartphone
স্মার্টফোন এখন অনেকেরই নিত্যসঙ্গী। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে এটি।

কিন্তু অনেক সময় দেখা যায় প্রয়োজনের মুহূর্তে আপনার প্রিয় স্মার্টফোনটি খুব স্লো কাজ করছে। যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

চলুন জেনে নিই স্মার্টফোন স্লো হয়ে যাওয়ার কয়েকটি কারণ সম্পর্কে-


১. অনেক স্মার্টফোন ব্যবহারকারীই প্রয়োজন ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফোন শাট ডাউন বা রিবুট করেন না। কিন্তু ফোনের ক্যাশ ক্লিয়ারের জন্য সপ্তাহে অন্তত একদিন ফোন শাট ডাউন অথবা রিবুট করা উচিত।


২. শুরু থেকেই স্মার্টফোনে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা উচিৎ। কারণ এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার না করলে মোবাইলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে।

ইন্টারনাল মেমরিতে খালি জায়গা যতো কমতে থাকে, মোবাইলও ততোই স্লো হতে থাকে।

৩. অনেক সময় ভেজা হাতে ফোন ব্যবহার করে থাকেন ব্যবহারকারীরা। এতে করে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে।

বিশেষ করে ফোনে হোমবাটনে কখনই পানির স্পর্শ লাগতে দেওয়া উচিত নয়।

৪. যেকোন অ্যাপ ইন্সটল করার আগে সর্তক থাকুন। এটি আপনার ফোনে ভাইরাস আক্রমণের কারণ হতে পারে। ফোনে একবার ভাইরাস প্রবেশ করলে মহাবিপদে পড়বেন।

৫. অনেক সময় যেসব সফটওয়ার ইনস্টল করার অনুমতি দেওয়া হয় না, জোর করে অনেকেই সেসব সফটওয়ার স্মার্টফোনে ইনস্টল করার চেষ্টা করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

Bamboo Trinket Snake
‘বেম্বো ট্রিংকিট স্নেক’ (Bamboo Trinket Snake) একটি বিরল প্রজাতির সাপ। এ সাপটির কোনো বাংলা নাম নেই। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলে এ সাপটি দেখা যায়। বাস্তবে এ সাপের দেখা মেলা খুব দুষ্কর। কারণ এটি দুর্লভ একটি সাপ। আর এই দুর্লভ সাপটির দেখা পাওয়া যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
৩০ ডিসেম্বর উপজেলার ফিনলে টি কোম্পানির সোনাছড়া চা বাগানের শ্রমিকরা এই সাপটি দেখতে পায়। ওই দিন বাগানের শ্রমিক নারায়ণের বাড়ির লাকড়ি রাখার ঘরে সাপটি ঢুকে পড়ে।

শ্রমিকরা সাপটি চিনতে না পেরে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর পাঠায়। পরে চা বাগান থেকে সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়। 


বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সাপটি এখন আমাদের হেফাজতে রয়েছে। 


দুই-এক দিনের মধ্যে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। জানা যায়, ‘বেম্বো ট্রিংকিট স্নেক’ দুধরাজ সাপেরই একটি জাতভাই। তবে দুধরাজ পাওয়া গেলেও ‘বেম্বো ট্রিংকিট’ সাপ খুব কম পাওয়া যায়। বাংলাদেশে প্রথমবারের মতো ২০১১ সালে লাউয়াছড়া বনে ‘বেম্বো ট্রিংকিট স্নেক’ দেখা যায়।

 আর বাংলাদেশ ছাড়া দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে এ সাপটি দেখা যায়। এর মধ্যে রয়েছে ভারতের দার্জিলিং, সিকিম, আসাম, অরুণাচল, মিয়ানমার, ভুটান, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, নেপাল, দক্ষিণ চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।

 ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী ও সরীসৃপ গবেষক শাহরিরায় সিজার রহমান বলেন, এ সাপটি দেখতে খুব সুন্দর। মাথা ছোট, তীক্ষ ও চকচকে। গায়ের রং লাল।

কালো ডোরা কাটা। এদের কোনো বিষ নেই। এ সাপটি প্রধানত সবুজ বনে বাস করতে বেশি পছন্দ করে। এরা ইঁদুর ও অন্যান্য প্রাণী খেয়ে জীবন ধারণ করে। এ সাপটি সারা বিশ্বেই দুর্লভ।

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, বছরদুয়েক আগে লাউয়াছড়া বনের রাস্তার ওপর দুটি মৃত ‘বেম্বো ট্রিংকিট স্নেক’ পাওয়া গিয়েছিল। এবার আবারও এ সাপটি পাওয়া যাওয়ায় এটাই প্রমাণ হলো, আমাদের দেশে এরা এখনো টিকে আছে।

North Korean leader Kim Jong Un inspects the long-range strategic ballistic rocket Hwasong
বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।  এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে পাল্টা-পাল্টি হুমকি।  তবে সেদিকে খেয়াল না করে নতুন করে ফের মিসাইলের পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া।

 এবার কার্যত ‘ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায় না উত্তর কোরিয়া। বিশ্বের সবচেয়ে বড় মিসাইল বানাতে চায় উত্তর কোরিয়া। আর তা তৈরি করতে উত্তর কোরিয়ার বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন দেশটির রাষ্ট্রপ্রধান কিম জং উন।


কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা-দিবসে এই মিসাইলের পরীক্ষা করবে দেশটি। 

তার আগেই তা বানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞানীদের। তবে সবচেয়ে বড় মিসাইল হলেও শক্তি কিংবা কর্মক্ষমতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ী, এতদিন পর্যন্ত যতগুলি মিসাইল উত্তর কোরিয়া পরীক্ষা করেছে, তার থেকে অনেক গুণ বড় মিসাইল হবে তা কার্যত স্বীকার করে নিয়েছেন অনেকে।

 এমনকি, বিজ্ঞানীদের একাংশের মতে, সবচেয়ে বড় মিসাইল হওয়ার জন্যে শক্তিও এই মিসাইলের কয়েকগুণ হবে। শুধু পুরো আমেরিকা কেন, বিশ্বের একাধিক দেশ এই মিসাইলের আয়ত্তে থাকবে বলেই মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর কথা ঘোষণা করেন দেশটির রাষ্ট্রপ্রধান কিম জং উন। তবে স্যাটেলাইটের আড়ালে সেটি মিসাইল পরীক্ষা হবে কীনা, তা নিয়ে ধন্ধ রয়ে গেছে।

 আর তাই আমেরিকাসহ উত্তর কোরিয়ার শত্রু  দেশের বিজ্ঞানীরা নজর রেখেছেন মহাকাশ-চিত্রে। যদি কোন ক্লু পাওয়া যায়। আর সেই মতো নিজের দেশকে সুরক্ষা-কবচে মুড়ে রাখা যায়।

Grandma's SECRET Recipe for Hair growth in 30 days Garlic & Coconut hair oil treatment
চুল পড়া রোধে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি শুধু চুল পড়া ঠেকায় না সেইসঙ্গে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতে সহায়ক।
 শুধু তাই নয়, রসুন নতুন চুল গজাতেও সাহায্য করে বলে বিশেষজ্ঞদের অভিমত।

বিশেষজ্ঞদের মত, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়।

রসুনের রসে রয়েছে প্রচুর পরিমাণ এলিসিন যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

এ ছাড়া রসুনে রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।


রসুনের রস ব্যবহার পদ্ধতি


প্রথম ধাপ: প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিতে হবে। এরপর একটি এয়ার টাইট বোতলে তা সংরক্ষণ করতে হবে। যাতে যখন প্রয়োজন তখন তেলের মতো করে এই রস চুলে ব্যবহার করা যায়।

দ্বিতীয় ধাপ: চুল শুষ্ক হলে গোলাপজলের পানিতে তা আধাঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এই আধাঘণ্টা পর ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগাতে হবে।

তৃতীয় ধাপ: চুলে রসুনের রস লাগিয়ে আধাঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর চিরুনি দিয়ে তা আঁচড়াতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

এবার চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

Escort prostitute
সামান্য স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের আশায় এবং চরম আর্থিক সংকট কাটিয়ে খেয়ে-পরে বেঁচে থাকার প্রত্যাশায় অনেকেই বাধ্য হয়ে দেহ ব্যবসায় নাম লিখান। তবে, এমনও যৌনকর্মী আছেন যারা এই কাজ করে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেন।

এমনই একজন যৌনকর্মী নাম অ্যানা। ২১ বছর বয়সী এই নারীর দাবি, তিনি দেহ ব্যবসা করে প্রতি রাতে আট লাখ টাকা আয় করেন।


অ্যানার ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন অস্কার-জয়ী অভিনেতা, রাজনীতিবিদ, খেলোয়াড় কিংবা বড় বড় ব্যবসায়ীরা। নেটফ্লিক্সের একটি জনপ্রিয় ওয়েব সিরিজের অভিনেতা তার নিত্যদিনের কাস্টমার বলেও জানিয়েছেন অ্যানা।
এমনকি ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে অনেকের সঙ্গেই প্রায় রাত কাটান তিনি। তবে তার ক্লায়েন্টদের তালিকায় অর্ধেকই ব্যবসায়ী।

অ্যানা আরও জানান, বর্তমানে তিনি একজন হলিউড অভিনেতার সঙ্গে ডেটিং করছেন, যে তার পেমেন্ট ছাড়াও ঘরের ভাড়া এবং শপিং-এর বিলও মেটান।


 সাত মাস ধরে তার সঙ্গে মিশছেন তিনি। তবে তিনি নাকি বেশ ভদ্রলোক। এমনটাই দাবি অ্যানার। তাই তার সঙ্গে দীর্ঘদিন ধরে মিশে বেশ খুশি অ্যানা।

বেশির ভাগ সময়ই তিনি অনেক দামি দামি উপহার পেয়ে থাকেন। কেউ হয়ত তাকে ৩০ হাজার ইউরো দামের ব্যাগ দিলেন। অ্যানা আরও জানিয়েছেন, যে ওয়েবসাইটে কুমারিত্ব বিক্রি করা যায়, সেখানে বিক্রি করতে চান তিনি।

কারণ ভবিষ্যতে যে তাকে ছেড়ে চলে যাবে তার কাছে নিজের কুমারিত্ব বিকিয়ে দিতে চান না তিনি।

Gauri Khan and Suhana Khan twinning at the airport

বলিউড কিং শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা। তারকা সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিতদের একজন তিনি। 


কিন্তু শুধু বাবার পরিচয়ের জন্যই নয়, ফ্যাশন সচেতনতার জন্যও আলোচনায় থাকছেন সুহানা।
বেশিরভাগ সময় পাশ্চাত্য ঢংয়ে পোশাক পরলেও এবার ঐতিহ্যবাহী লেহেঙ্গা-চোলিতে দেখা গেছে সুহানাকে।

 নিকটাত্মীয় কারও বিয়ের অনুষ্ঠানের জন্যই তার এমন সাজ।
বিয়ের অনুষ্ঠানে স্টাইল-পোশাক বাছাই নিয়ে এখন বাহবা কুড়াচ্ছেন সুহানা।

 অনেকে তো তাকে ১০ এ ১০ নম্বরই দিয়েছেন! সূত্র : আইবিটাইমস 


Humanoid 'Sophia', First Ever Robot To Be Granted Citizenship, Makes Her Indian Debut
বাংলাদেশের পর ভারত সফর করেছে রোবট মানবী সোফিয়া। গত ৩০ নভেম্বর ভারতের আইআইটি বোম্বে টেকফেস্টে অংশ নেয় বিশ্বের প্রথমবারের মতো নাগরিকত্ব পাওয়া সোফিয়া।

বাংলাদেশে সফরকালে জামদানির তৈরি জামা পরেছিলেন সোফিয়া। ভারতে পরেছেন শাড়ি। এদিন সোফিয়া 'রোবট ও মানুষের সম্পর্ক' নিয়ে কথা বলেছে। এসময় বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে সোফিয়া।

মোট ২০ মিনিট অনুষ্ঠানস্থলে ছিল সোফিয়া। এসময় উপস্থিত এক ছাত্র সোফিয়াকে বিয়ের প্রস্তাব দেয়।


 উত্তরে সোফিয়া বলে, 'আমি প্রস্তাবটি প্রহণ করতে পারছি না। কিন্তু এমন প্রস্তাবের জন্য ধন্যবাদ।' 


অনুষ্ঠানে প্রথমে উপস্থিত সবাইকে ভারতীয় কায়দায় 'নমস্তে' জানায় সোফিয়া। তারপর সবার প্রশ্নের উত্তর দেয়া শুরু করে।
এটাই সোফিয়ার প্রথম ভারত সফর।
সূত্র : আইবিটাইমস, এনডিটিভি

Sheridan Smith cuddles up to a mystery man as she lets her hair down in Mexico;
বাবার শরীরে ক্যান্সার ধরা পড়াটা কিছুই মানতে পারছিলেন না ব্রিটিশ অভিনেত্রী শেরিডান স্মিথ। সমস্ত কাজকর্ম থেকেই নিজেকে গুটিয়ে নেন।

 'ফানি গার্ল' শোটিও ছেড়ে দিয়েছিলেন। 


গত ডিসেম্বরে বাবার মারা যাওয়াটা সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে শেরির জীবনে। তার মতে, '২০১৭ সালটা আমার জন্য খারাপ ছিল।'


সেই মানসিক বিপর্যয় থেকে কিছুটা স্বাভাবিক হতে মেক্সিকোতে বেড়াতে গেছেন শেরিডান। নতুন বছরটা সেখানেই পালন করেছেন।

 পার্টি করেছেন, নেচেছেন। স্বল্প পোশাকে এক পুরুষের সঙ্গে কিছুটা অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দীও হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম এবার তার পরিচয় বের করতে উঠে পড়ে লেগেছে। সংবাদমাধ্যম মিরর বলছে, সেই সুদর্শন পুরুষটি মেক্সিকোর রিসোর্টের কোনো কর্মী হতে পারেন।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget