Articles by "প্রযুক্তি"

How to understand if Facebook account is hacked,Whether Facebook account has been hacked,how do i change my password on facebook,I think my account was hacked or someone is using it,Hacked Accounts,delete facebook account,how to delete facebook page,how to permanently delete instagram account,how to deactivate messenger,messenger lite,fac,welcome to facebook,fb dowload,new version of messenger,facebook youtube,prothom alo,bangla news,bd news,bangladesh,bangladesh newspaper,bangladesh newspapers,banglanews24,all bangla newspaper,bdnews24 bangla,bd news 24,bd newspaper,bangla,bdnews24,Asia

How to understand if Facebook account is hacked?

কীভাবে বুঝবেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা?

প্রযুক্তির পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর অপব্যবহারও বেড়েছে। বর্তমানে এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে অনেক মানুষের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

যদি দেখেন আপনার কোনো বন্ধু আপনাকে বলছেন আপনার অ্যাকউন্ট থেকে পর্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছে কী করবেন? জেনে নিন— কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না? আপনি যতবার ফেসবুকে লগ-ইন করেন, তত বারই ফেসবুকে সেই সেশনটা নোট করা হয়। যেমন আপনি কোথা থেকে প্রোফাইল খুলেছেন, কখন খুলেছেন ইত্যাদি।

 দেখার জন্য প্রথমে Settings-এ ক্লিক করুন। সেখান থেকে Security and Login> Where You're Logged In. এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন আপনি ওই একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে বা হ্যাক করা হয়েছে।

এর পর যা যা করবেন...

Password পাল্টে ফেলুন : হ্যাক হয়েছে বুঝতে পারলেই পাসওয়ার্ডটি সবার আগে পাল্টে ফেলুন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড পাল্টে দিয়ে থাকে তবে লগ-ইন করতে পারবেন না।
সে ক্ষেত্রে Forgot Password-এ ক্লিক করে ইমেইলে জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে তারপর পাসওয়ার্ড পাল্টান। পাসওয়ার্ড পাল্টাতে হলে ফলো করুন : Settings> Security and Login> Login>Change password>Edit.

রিপোর্ট করুন : সবার আগে ফেসবুককেই জানান যে, আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বা অন্য কেউ সেটি ব্যবহার করছে।  কীভাবে জানাবেন : যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট লগ-ইন করছেন সেখানই অন্য ট্যাব খুলে টাইপ করুন Facebook Help Center যে পেজটি খুলবে সেখানে Security-i মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। যেটি সব থেকে ঠিক মনে হবে সেটি ক্লিক করে রিপোর্ট জানান ফেসবুককে।

ড্যামেজ কন্ট্রোল: ফেসবুকে জানানোর পর বন্ধুদের জানান। যদি প্রত্যেককে আলাদা করে জানানো সম্ভব না হয় তবে ওয়ালে লিখে পোস্ট করে সবাইকে জানান যে, আপনার অ্যাকাউন্ট হ্যাক্ড হয়েছিল।

যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনো লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন। সেটা ব্লক করে ফেসবুকের কাছে Report Spam করেন। এভাবে যতটা সম্ভব সবাইকে সতর্ক করুন।

সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন : অনেক সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করে যখন কোনো অ্যাপ খোলেন তখন আপনা থেকেই সেটা আপনার অ্যাকাউন্টের অ্যাপ লিস্টে অ্যাড হয়ে যায়। সেই অ্যাপ থেকেও অনেক সময় আপনার ব্যক্তিগত ইনফো পাচার হয় এবং হ্যাকারদের সুবিধা করে দেয়।

ফলে সন্দেহজনক কোনো অ্যাপ চোখে পড়লেই সেটা ডিলিট করুন। কীভাবে করবেন : Settings> Apps and Websites। এখানে অ্যাপ লিস্ট দেখতে পাবেন।

সতর্ক থাকুন : যদি এমন ঘটে তারপর অবশ্যই সতর্ক হয়ে যান। কোনো অজানা লোকের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। যদি বর্তমান ফ্রেন্ড লিস্টে কোনো সন্দেহভাজন থাকেন, তাকে সরিয়ে দিন। তাই এ বিষয়ে সতর্ক হতে হবে। সূত্র : ইন্টারনেট।

Power Bank to take note of before buying!

পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে যে বিষয়ে নজর রাখবেন!

স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন ভাবতে পারে না আজকের প্রজন্ম ৷ সবাই এখন নিজের স্মার্টফোনে ব্যস্ত ৷ শপিং থেকে ডেটিং সব কিছুই স্মার্টফোনের এক ক্লিকে সম্ভব ৷

 আর তার জেরে চার্জও শেষ হয়ে যায় তাড়াতাড়ি ৷ তাই ফোনের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক এখন সকলের কাছে অত্যন্ত জরুরি ৷ 

ফোনের চার্জ ফুরিয়ে গেলে আর চিন্তা নেই ৷ পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে যে কোনও সময় চার্জ দিয়ে নিতে পারবেন আপনার ফোন ৷  পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এখন বাজারে তুঙ্গে ৷ কিন্তু পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে নকলের থেকে সাবধান ৷ তাই কেনার আগে এই কয়েকটি বিষয়ে নজর রাখুন-


১। পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে খেয়াল রাখবেন মোবাইল ফোনের ব্যাটারির থেকে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির ক্যাপাসিটি দ্বিগুণ ৷

২। পাওয়ার ব্যাঙ্কে USB চার্জিং কানেক্টিভিটি রয়েছে কিনা দেখে নিন ৷

৩। এলইডি ইন্ডিকেটর লাইটের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির লেবেল বোঝা যাবে ৷ 

৪। লিথিয়ম-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কই সব থেকে সেরা ৷

৫। কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাঙ্ক কিনুন ৷

UFO Sighting Alien Proof Evidence NASA ISS Video Space Station Earth

এলিয়ানদের সাক্ষাৎ পেতে চলেছে নাসা!
আর হয়তো বেশি দেরি নেই। খুব শিগগিরই নাসা এমন কতগুলো গ্রহকে চিহ্নিত করতে চলছে, যেগুলোতে এলিয়ান থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর তাহলে ভিনগ্রহীদের সাক্ষাৎও হয়তো খুব একটা দূরে নেই।

নাসার প্ল্যানেট ফাইন্ডার ২ হাজার ৪০০ এলিয়ান প্ল্যানেটের খোঁজ চালাচ্ছে। শুধু সৌরজগৎ নয়। তার বাইরেও চলছে তল্লাশি। 

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে, নতুন আবিষ্কৃত গ্রহগুলোর প্রাণীজগৎ সম্পর্কে জানা সম্ভব নয়। কারণ সেগুলো সৌরজগৎ থেকে অনেক দূরে।

 ফলে মাটিতে বসানো টেলিস্কোপের সাহায্যে কোনও কিছুই ধারণা করা সম্ভব নয়। তবে নতুন এই গ্রহগুলো সমস্ত বিশ্বের ধারণা পাল্টে দেবে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ব্র্যাড টুকার জানিয়েছেন, গ্রহ সম্পর্কে পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই আবিষ্কার। শুধু তাই নয় সৌরজগৎ সম্পর্কেও এটি বিশ্ববাসীর ধারণা বদলে দেবে।

ট্রান্সিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) একটি SpaceX Falcon 9 লকেট লঞ্চ করেছে। কেপ ক্যানাভেরাল থেকে এটি লঞ্চ করা হয়। এই স্যাটেলাইটটি একটি আবিষ্কার মেশিন বলে মনে করা হচ্ছে।

এর মাধ্যমে বিপুল সংখ্যক গ্রহ আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্যাটেলাইটের সাইজ একটি মিনিবাসের মতো। এতে ৪টি ওয়াইড-ফিল্ড ক্যামেরা বসানো থাকবে। এর সাহায্যে নক্ষত্র ও গ্রহগুলোকে নিরীক্ষণ করবে স্যাটেলাইটটি।

স্পেস ক্রাফ্টটি পৃথিবীর ১ লাখ কিলোমিটার পর্যন্ত চলাচল করবে ও ১ লাখ ৭০ নক্ষত্রের দিকে নজর রাখবে। সেই সাথে ২০ হাজার গ্রহের দিকেও এটি নজর রাখবে বলে জানিয়েছে নাসা।

জুপিটারের মতো বড় গ্রহ থেকে শুরু করে মঙ্গলের মতো ক্ষুদ্র গ্রহকে এটি নজর করতে পারবে।

For as long as we've been snapping pics on the surface of Mars, we've been claiming to see anything and everything in its dusty, red terrain
সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অস্পষ্ট একটি কবরের চিহ্ন।

ইউএফও সন্ধানীদের ওয়েবসাইট দ্য ইনকুইজিটরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলের পৃষ্ঠে একটি পাথরখণ্ড দেখা যাচ্ছে যে দেখে মনে হচ্ছে সেটি কোন কবর বা কফিন।


এখন প্রশ্ন, তবে কী মঙ্গলের পৃষ্ঠে খোঁজ মিলল ভিনগ্রহীদের কবরের? যা ঘুরপাক খাচ্ছে ইউএফও( আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) সন্ধানীদের মনে।

প্রায় এক ফুট উঁচু এই কবর দেড় মিটার চওড়া। তবে ওবেবসাইটটির এই বক্তব্যকে নাসা এখনও স্বীকৃতি দেয়নি।

যদিও ভিনগ্রহী বা এলিয়েনদের নিয়ে আগ্রহ অনেক দিনের। কিন্তু শতভাগ নিশ্চয়তায় তাদের উপস্থিতি সম্পর্কে এখনো কোনও সুনির্দিষ্ট প্রমাণ উপস্থিত করতে পারেননি বিজ্ঞানীরা।

যদিও এলিয়েন নিয়ে বলিউড-হলিউডে অসংখ্য সিনেমা তৈরি হয়েছে। তবে এবার মহাকাশ গবেষণায় সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত চীন।এলিয়েনের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে।

 তাদের দাবি বেইজিং খুব শিগগিরই ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারবে। বিশ্বের বৃহত্তম রেডিও ডিশ ব্যবহার করেই যোগাযোগ তৈরি করবে তারা।

গবেষকরা জানিয়েছেন, আমেরিকার পুয়ের্তি রিকোর অবজারভেটরির দ্বিগুণ এই টেলিস্কোপ। এটি মহাকাশের গভীর থেকে সমস্ত সিগন্যাল খুঁজে বের করতে পারবে। আর চীন একাধিকবার মহাকাশের রহস্যজনক বস্তুর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছে।

এমনকি গত সপ্তাহেই চীনের প্রাচীরের উপর একটি ইউএফও দেখা গিয়েছে বলেও দাবি করেছে চীন। ওই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে ভিনগ্রহী খুঁজে বের করতে চীন কয়েক বিলিয়ন পাউন্ড খরচ করেছে।

যে কোনও গ্যালাক্সি থেকে সিগন্যাল ধরে ফেলবে এটি। এর মাধ্যমে চীন ক্রমশ স্পেস পাওয়ারে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট জি জিংপিং।

প্রথম দু’তিন বছর এই টেলিস্কোপের প্রতিক্রিয়া বুঝতে বৃহত্তর গবেষণার দিকে যাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা ছোট ছোট জিনিসের উপর গবেষণা করে এগোতে চান।

গত মাসে রুশ টেলিস্কোপে ধরা পড়ে ছিল একটি অজানা শক্তিশালী সংকেত। এই সংকেত বিভিন্ন বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল কিন্তু এত দূর থেকে সংকেত এসেছিল যে তার কিনারা করতে পারেননি তারা।

Humanoid 'Sophia', First Ever Robot To Be Granted Citizenship, Makes Her Indian Debut
বাংলাদেশের পর ভারত সফর করেছে রোবট মানবী সোফিয়া। গত ৩০ নভেম্বর ভারতের আইআইটি বোম্বে টেকফেস্টে অংশ নেয় বিশ্বের প্রথমবারের মতো নাগরিকত্ব পাওয়া সোফিয়া।

বাংলাদেশে সফরকালে জামদানির তৈরি জামা পরেছিলেন সোফিয়া। ভারতে পরেছেন শাড়ি। এদিন সোফিয়া 'রোবট ও মানুষের সম্পর্ক' নিয়ে কথা বলেছে। এসময় বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে সোফিয়া।

মোট ২০ মিনিট অনুষ্ঠানস্থলে ছিল সোফিয়া। এসময় উপস্থিত এক ছাত্র সোফিয়াকে বিয়ের প্রস্তাব দেয়।


 উত্তরে সোফিয়া বলে, 'আমি প্রস্তাবটি প্রহণ করতে পারছি না। কিন্তু এমন প্রস্তাবের জন্য ধন্যবাদ।' 


অনুষ্ঠানে প্রথমে উপস্থিত সবাইকে ভারতীয় কায়দায় 'নমস্তে' জানায় সোফিয়া। তারপর সবার প্রশ্নের উত্তর দেয়া শুরু করে।
এটাই সোফিয়ার প্রথম ভারত সফর।
সূত্র : আইবিটাইমস, এনডিটিভি

A newly-discovered asteroid the size of a bus will fly past Earth at a distance close enough to be considered a near miss by astronomers
পৃথিবীর দিকে ঘন্টায় ৩৪ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে একটি গ্রহাণু৷ আজ বৃহস্পতিবার রাতেই পৃথিবীর উপরে এটি আছড়ে পড়তে পারে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে আজই৷

বিজ্ঞানীদের মতে, এই বিশেষ গ্রহাণুটির নাম ২০১৭ YZ4৷ বড়দিনের দিন এটি প্রথম পৃথিবীর খুব কাছে আসে৷ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ২লক্ষ ২৪ হাজার কিলোমিটার৷ সেই একই দূরত্বে চলে এসেছিল গ্রহাণুটিও৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ গ্রহাণুটি ১৫ মিটার চওড়া৷

 আজ রাতে এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে৷ নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর পক্ষে বেশ বিপজ্জনক হতে পারে৷ যদি এটি নির্ধারিত দূরত্ব পেরিয়ে আরও কাছে এসে যায় পৃথিবীর৷

বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন, যদি পৃথিবী এবং গ্রহাণুটির মধ্যেকার দূরত্ব ৭ লক্ষ ৪০ হাজার ৩০০ কিলোমিটারের কাছাকাছি চলে আসে তাহলে তা যেকোন মুহূর্তে পৃথিবীর উপরে আঘাত আনতে পারে৷

আরিজনাতে মাউন্ট লেমন সার্ভে পরীক্ষা কেন্দ্রে প্রথম ধরা পরে এই গ্রহাণুর ছবি৷ এই নিয়ে ৫২তম বার এটি পৃথিবীর এত কাছে আসতে চলেছে৷ পৃথিবীর আশেপাশে মোট ১৭হাজার ৩৮৯টি গ্রহাণু ঘোরাফেরা করছে বলে জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা৷

এই বছর মাত্র ১৯৮৫টি নয়া গ্রহাণুর আবিষ্কার করতে পেরেছেন বিজ্ঞানীরা৷ গত বছর ১৮৮৮টি গ্রহাণু এবং ২০১৫ সালে ১৫৭১টি গ্রহাণুর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা৷ পৃথিবী থেকে ৬ মিলিয়ন মাইল দূরত্বের মধ্যে কোন গ্রহাণু থাকলেই তা পৃথিবীর কাছের গ্রহাণু হিসেবে ধরা হয়৷

এর আগে নাসা জানিয়েছে, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে চলেছে একটি গ্রহাণুর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রহাণুটির নাম অ্যাপোফিস। ২০০৪ সালেই প্রথম নজরে পড়েছিল গ্রহাণুটি।

এরপর গত ১৭ বছর ধরেই গ্রহাণুটির দিকে নজর রাখছিলেন নাসার বিজ্ঞানীরা। আর শেষ পর্যন্ত তারা জানান, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে গ্রহাণুটির। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ডুয়েন ব্রাউন নামে ওয়াশিংটন হেডকোয়ার্টারের এক কর্মকর্তা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Post to your Instagram account from your desktop

বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে মানুষের জীবন অনেকটাই সহজ করে দিয়েছে গুগল। এটি এমন একটা টুল যা প্রায় সর্বজ্ঞানের ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছে।

 কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, তখনই যদি আপনি  করেন তাহলে সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আবার এক্ষেত্রে এমন অনেক প্রশ্নই আছে যা সবাইকে জিজ্ঞাস করা যায় না কিংবা প্রয়োজন হয় না। তখন গুগলই হতে পারে সেরা বন্ধু।

তবে জানেন কি নারীরা গোপনে গুগলে কী বেশি সার্চ করেন? সম্প্রতি এক গবেষণায় সে তথ্যই উঠে এসেছে।

১. ফর্সা ত্বক পাব কীভাবে?

উত্তর: নারীরা প্রায়ই ত্বক ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে কসমেটিকস কেনেন। যেমন, পাউডার, ফাউন্ডেশন এবং আরো নানা ধরনের প্রসাধনী কেনেন। কিন্তু ত্বক ফর্সা হওয়ার জন্য স্বাস্থ্যকর জীবন যাপনই মূল চাবিকাঠি। এজন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ফল ও জুস খেতে হবে, ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এবং শরীর চর্চা করতে হবে। এর পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ঘরোয়া দাওয়াই ব্যবহার করা যেতে পারে।

২. দেহের অবাঞ্ছিত লোম অপসারণে নিরাপদ উপায় কোনটি?

উত্তর: দেহের লোম অপসারণের আছে একাধিক উপায়। আপনি কোন উপায়টি ব্যবহার করবেন তা নির্ভর করছে আপনার ত্বকের ধরন এবং লোম গজানোর তীব্রতার ওপর। চোখের ভ্রুর জন্য থ্রেডিং এবং টোয়েকিং ভালো কাজ করে। হাত বা পায়ের জন্য ওয়াক্সিং সবচেয়ে ভালো পদ্ধতি। আর আপনি যদি লেজার হেয়াল রিমুভাল পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে অভিজ্ঞ কোনো কসমেটিক সার্জনের সঙ্গে যোগাযোগ করুন।

৩. চুল কীভাবে দ্রুত গজানো যায়?

উত্তর: সারাদিন চুলের সঙ্গে নিষ্ঠুর সব আচরণ করে দিনশেষে এসে চুল কীভাবে দ্রুত গজানো সম্ভব তা নিয়ে গুগলে সার্চ করার কোনো মানে হয় না। চুল দ্রুত গজাতে চাইলে চুলকে ভালো যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করতে হবে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।

আর চুল দ্রুত গজানোর কোনো পদ্ধতি ব্যবহার করার সময় আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। একদিনেই এর কোনো সমাধান সম্ভব নয়। অনেকে আবার এসময় চুল ছাটা বন্ধ করে দেন। কিন্তু সময় মতো চুল ছাটা হলে তা চুলের বৃদ্ধিতে বরং আরো সহায়ক হয়।

৪. চোখের নিচের ফোলাভাব দূর করব কীভাবে?

উত্তর: শসা ও আলুর ফালি এবং আইস বা ঘুমের রুটিন বদলে আপনি আইব্যাগ বা চোখের ফোলাভাব থেকে মুক্ত হতে পারেন। তবে কর্কশ কিছু ব্যবহার করবেন না। কারণ তা আপনার চোখের দৃষ্টির ক্ষতি করতে পারে। আর তাতেও যদি আইব্যাগ দূর না হয় তাহলে একজন ত্বক বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করুন।

৫. ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?

উত্তর: সবার জন্য যে ট্যাটু ক্ষতিকর এমন নয়। তবে যারা স্থায়ী ট্যাটু এঁকেছেন তাদের অনেকেই অভিযোগ করেছেন, এর ফলে তাদের ত্বকের সমস্যা বেড়েছে। অর্থাৎ ট্যাটুতে ঝুঁকি আছে। সুতরাং আপনি যদি পুরোপুরি নিরাপদ থাকতে চান তাহলে ট্যাটু না করানোই ভালো। আর যদি ট্যাটু করাতেই হয় তাহলে ভালো কোনো পার্লার এবং ভালো কোনো শিল্পীকে দিয়ে তা করান।

সূত্র: বোল্ডস্কাই

Geoami China's me electric scooter
জিওমি চীনের বাজারে নিয়ে আসছে মি ইলেকট্রিক নামে একটি স্কুটার। ভাঁজ করে বহন করা যায় এমন ডিজাইনের স্কুটারটি সাদা এবং কালো রঙের। স্কুটারটি ইতোমধ্যে চিনের বাজারে চলে এসেছে।

মি ইলেকট্রিক স্কুটারটি ২৯০ মার্কিন ডলারে বিক্রি হবে। জিওমির এই স্কুটারটি তৈরি করা হয়েছে বিমান গ্রেডের অ্যালুমিনিয়াম দিয়ে।

স্কুটারটির ওজন ১২.৫ কেজি। ইলেক্ট্রিক স্কুটারটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার চলে। এতে এলজি ১৮৫০ ইভি-লিথিয়াম আয়ন সেলসহ ২৮০ ওয়াট আওয়ার সাপোর্টেড ব্যাটারি আছে। এটি সর্বোচ্চ ৫০০ ওয়াট পর্যন্ত ক্ষমতা প্রদানে সক্ষম।

মজার বিষয় হলো মি ইলেক্ট্রিক স্কুটারটি একটি মাত্র বাটন চাপ দিয়েই ভাঁজ করা যায়। জিওমি সংস্থা জানিয়েছে, মাত্র তিন সেকেন্ডে এই স্কুটারটি ভাঁজ করা যাবে। সেক্ষেত্রে খুব সহজেই স্কুটারটি বহন করা যাবে।

Google Map
গুগল ম্যাপ হল গুগল দ্বারা তৈরি ও উন্নয়নকৃত একটি ওয়েব মানচিত্রায়ন পরিষেবা। এটি উপগ্রহ চিত্রাবলী, রাস্তার মানচিত্র, রাস্তার ৩৬০ প্যানোরাম (রাস্তার দৃশ্য বা স্ট্রিট ভিউ), বাস্তব সময়ের ট্রাফিক অবস্থা (গুগল ট্রাফিক) পরিষেবা প্রদান করে।

গুগল মানচিত্র সাধারণত রাস্তার মানচিত্র দেখায়। পায়ে হাটার পথ, গাড়ি, মোটরবাইক (বেটা), পাবলিক পরিবহনের দ্বারা ভ্রমণকারীদের জন্য একটি ‘রুট পরিকল্পনা’ (অর্থাৎ গন্তব্যে যাওয়ার দিক-নির্দেশনা) দিয়ে থাকে। এছাড়াও এতে সারা বিশ্বের বিভিন্ন দেশের বহু শহরে ব্যবসার জন্য একটি ‘অবস্থান নির্ণায়ক’ অন্তর্ভুক্ত আছে।

কিন্তু গুগল ম্যাপের কল্যাণে পৃথিবীর কোন প্রান্ত এখন আর অচেনা নেই। যেখানেই যেতে চাও না কেন, ম্যাপে সার্চ করলেই সঙ্গে সঙ্গে বের করে দেবে পথ, কীভাবে যেতে হবে সবকিছু। বিশ্ব জুড়ে গুগল ম্যাপ অসম্ভব জনপ্রিয় হলেও আমাদের দেশে এখনও অনেকেই এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি।
তাহলে চলুন এ বিষয়ে জেনে নেয়া যাক-



ম্যাপেই যানজটের হালচাল

কেমন হয় যদি ম্যাপ দেখেই জেনে নেওয়া যায় কোন রাস্তায় জ্যাম আছে আর কোন রাস্তা ফাঁকা? তাহলে নিশ্চয়ই অনেক সময় বেঁচে যেত, তাইনা? সে সুযোগ করে দিতেই গুগল ম্যাপ নিয়ে এসেছে লাইভ ট্রাফিক আপডেট- এটি উন্নত বিশ্বে সেই ২০০৭ সাল থেকে চালু থাকলেও বাংলাদেশে চালু হয়েছে সম্প্রতি।
এটি ব্যবহার করতে ম্যাপের মেনু থেকে ‘রিয়াল টাইম ট্রাফিক’-এ ক্লিক করে ‘ট্রাফিক’ অপশনে গিয়ে ‘লাইভ ট্রাফিক’ থেকে ‘টিপিক্যাল ট্রাফিক’ করে নাও।

ট্রাফিক অপশনটি চালু হলে ম্যাপে রাস্তার ওপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রং দেখতে পাবে। সবুজ রঙ দেখা গেলে বুঝতে পারবে সে রাস্তায় এখন জ্যাম নেই। কমলা রঙ দেখা গেলে মাঝারি জ্যাম আর লাল রঙ থাকলে বুঝে নিতে হবে কঠিন যানজট, সে রাস্তা দিয়ে না যাওয়াই শ্রেয়!

প্রশ্ন হচ্ছে কোন রাস্তায় জ্যাম আর কোন রাস্তা ফাঁকা- গুগল কীভাবে সেটি বের করে? গুগল সে খবর বের করতে “ক্রাউড সোর্সড ডাটা” ব্যবহার করে থাকে। অর্থাৎ রাস্তায় যত মানুষ যানবাহনে চলাচল করছে তাদের স্মার্টফোনে যদি লোকেশন সার্ভিস অন করা থাকে তাহলে গুগল সেগুলো থেকে ট্রাফিকের ডাটা সংগ্রহ করে ইন্ডিকেটর তৈরি করে। এর মাধ্যমে গুগল রাস্তায় থাকা গাড়ির সংখ্যা, কত দ্রুত গাড়িগুলো চলছে সেগুলো হিসেব করে জানিয়ে দেয় জ্যামের খবারখবর।

কম খরচে ম্যাপ ব্যবহার: Lite Mode

আমরা অনেকেই মোবাইল ডেটার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করি, তাই গুগল ম্যাপ কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে। এজন্যই গুগলের চমৎকার একটি ফিচার হচ্ছে ‘গুগল লাইট’ যেখানে ইন্টারনেট খরচ অনেক কম। এই“Google map lite” লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে।

এখানে স্ক্রিনের ডান পাশে নিচের একটি লাইটনিং বাটন নিশ্চিত করবে যে তুমি লাইট মোডে আছো। ফেসবুকের যেমন রয়েছে ফেসবুক লাইট, কিংবা অপেরা মিনি, ইউসি মিনি, সে রকম, গুগল ম্যাপেরও সহজ মাধ্যম হচ্ছে গুগল ম্যাপ লাইট। সুতরাং তুমি ওয়াইফাই অথবা মোবাইল ডেটা যেটাই ব্যবহার করো না কেন, ম্যাপ চালাতে আদৌ তেমন খরচ হবে না, কিন্তু আসল ম্যাপের সবগুলো সুবিধাই মোটামুটি উপভোগ করতে পারবে।

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ

কোথাও বেড়াতে গেছেন সেখানে ফোনে নেটওয়ার্ক নেই, রাস্তাও চিনেন না। এ সমস্যা সমাধানে কোথাও বেড়াতে যাবার আগে থেকেই সেই এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখতে পারেন স্মার্টফোনে। একবার একটি এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখলে কোন রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই জেনে নেওয়া যাবে সেই এলাকার রাস্তাঘাট সবকিছু।

যেকোন জায়গার দূরত্ব মাপার সুযোগ

আপনি যদি জানতে চান ফার্মগেট থেকে মহাখালির দূরত্ব কতো, জানিয়ে দেবে গুগল ম্যাপ। এ জন্য প্রথমে যেখান থেকে দূরত্ব মাপতে চান সেই লোকেশনে ড্রপ পিন দিয়ে হোল্ড করতে হবে। তারপর ড্রপ পিন এ চাপ দিলে কতগুলো অপশন আসবে, সেখান থেকে “Measure Distance” এ ক্লিক করলেই দূরত্ব মাপা যাবে।
কোথায় আছেন প্রতিমুহূর্তে জানিয়ে দেওয়ার সুযোগ

একবার এক স্কুলছাত্র একাকী গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে অপহরণের শিকার হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে বেচারা অপহরণকারীরা তাদের আস্তানায় পৌঁছাতে না পৌঁছাতেই দেখে তাদের জন্য পুলিশ অপেক্ষা করে আছে।

ব্যাপারটা কীভাবে ঘটলো সেটা বুঝে উঠার আগেই সবার হাতে হাতকড়া পড়লো, আর ঘরের ছেলে নিশ্চিন্তে ফিরে এলো ঘরে। পরে জানা গেল ছেলেটি সবসময় গুগল ম্যাপের মাধ্যমে সে কোথায় আছে সেটি জানিয়ে রাখতো তার বাবাকে, তাই যখনই বাবা দেখলেন ছেলের লোকেশন যেখানে যাওয়ার কথা সেখান থেকে অনেক দূরে, তখনই তার মনে সন্দেহ জাগে, পুলিশকে ফোন করেন।

এজন্য ছেলেটি ব্যবহার করেছিল গুগল ম্যাপের “Share your location in real time” নামের একটি ফিচার। মেনু থেকে Share Location এ ক্লিক করে ডিউরেশন সিলেক্ট করে গুগল কনট্যাক্ট থেকে যাকে যাকে জানাতে চাও সিলেক্ট করলেই তাদের সঙ্গে লোকেশন শেয়ারিং শুরু করতে পারবে।

What happens to your social media after death

আপনি চিরদিন বাঁচবেন না। সেটাই স্বাভাবিক। থেকে যাবে আপনার কীর্তিকলাপ। সোশ্যাল মিডিয়ায় অবশ্যই থেকে যাবে আপনার অনেক কিছু। কিন্তু ঠিক কী হয় যখন কেউ মারা যায় তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের।

বহু মানুষ মারা গেছেন, কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলি রয়েছে বহাল তবিয়তে। যদিও ইউজারের মৃত্যুর ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে ফেসবুকের। 

ফেসবুক হয় পাকাপাকিভাবে সেই অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, নয়তো সেটিকে একটি মেমরিয়াল পেজে পাল্টে দেয়। এ ক্ষেত্রে ফ্রেন্ড এবং ফ্যামিলি লিস্টে যারা রয়েছেন, তারা মৃত ব্যক্তির মেমোরিয়াল পেজে পোস্ট করতে পারেন। 

তবে ইউজার যদি কাউকে ‘লিগ্যাসি কনট্যাক্ট’ দিয়ে যান, তাহলে তার মৃত্যুর পরে সেই ব্যক্তি আংশিকভাবে সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

টুইটারে কোনও ইউজারের মৃত্যুর পরে তিনি যাকে অথরাইজ করে দিয়ে যাবেন, একমাত্র তিনিই ইউজারের মৃত্যুর কথা জানাতে পারবেন।

তবে সেই ব্যক্তিকে ইউজারের মৃত্যুর পর্যাপ্ত প্রমাণ দিতে হবে। তবে সেই অ্যাকাউন্টে পরিবারের কোনও অধিকার থাকবে না।
ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে মেমোরিয়াল পেজ করে দেয়। তবে সেই অ্যাকাউন্টে কারও অ্যাকসেস থাকবে না।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget