Latest Post

Ileana D'Cruz Was Asked If She's Married To Andrew Kneebone

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ(Ileana D'Cruz)। বেশ কিছুদিন ধরেই এ অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন উড়ছে সিনেমা পাড়ায়।


অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন ইলিয়েনা। ক্যাপশনে লেখেন, ‘বছরের সবচেয়ে প্রিয় সময়।


’ শুধু তাই নয়, ফটো ক্রেডিটে তিনি লিখেছেন, ‘স্বামী অ্যান্ড্রু নীবোন।’ এরপর থেকেই শুরু হয় আলোচনা।

সম্প্রতি রেইড সিনেমার প্রচার অনুষ্ঠানে ইলিয়েনা বলেন, ‘আমি বুঝতে পারছি না কি উত্তর দেব। বিয়ে নিয়ে আমি মনে করছি না আর কোনো বক্তব্যের প্রয়োজন আছে।

 আমার ব্যক্তিগত বিষয়গুলো যতটা সম্ভব গোপন রেখেছি। এ বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না। তবে সবার এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে।’

এর আগে এ জুটির বিয়ের গুঞ্জন উঠলে ইলিয়েনা সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমি মনে করি, সবার আগে আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনি ডেটিং, বিয়ে কিংবা লিভ-ইন, যে সম্পর্কেই থাকুন না কেন প্রতিশ্রুতির মাত্রাটা কিন্তু সমান।’

Taking too many selfies may cause wrinkles

স্মার্টফোন আসার পরে সাধারণ মানুষের জীবনে যে নানা ধরনের পরিবর্তন ঘটেছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বোধহয় ‘সেলফি’।


স্মার্টফোনের ফ্রন্ট-ক্যামেরার দৌলতে এখন নিজেই নিজের ছবি তুলতে পারেন স্মার্টফোন ইউজাররা। 


তবে খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে, কারও তুলে দেওয়া ছবির তুলনায় সেলফি অনেক বেশি বাঁকাচোরা হয়।

 এমনই তথ্য প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট'র এক প্রতিবেদনে। মূলত ৩টি কারণ দর্শানো হয়েছে এমন বাঁকা ছবির জন্য—

১। আয়নায় প্রতিবিম্বই এক্সপেক্ট করে সকলে-

মানুষের মুখের প্রোফাইল দু’দিকে সমান হয় না। আর ছোটবেলা থেকেই আমরা আয়নায় নিজেদের দেখে অভ্যস্ত। এবং আমরা এটাই মনে করি যে, অন্যরাও আমাদের আয়নার প্রতিফলনের মতোই দেখে।

কিন্তু, আদতে তা হয় না সেলফি তোলার সময়। ফলে সেখানে নিজেকে খানিক বাঁকাই লাগে।

২। পরিচিত মুখ দেখে অভ্যস্ত-

মানুষ সারাক্ষণ যা দেখে, তাতেই অভ্যস্ত হয়ে যায়। এবং সেটাই পছন্দ করতে শুরু করে। যে কারণে, ছোটবেলা থেকে আয়নায় নিজের যে প্রতিবিম্বের সঙ্গে আমরা পরিচিত থাকি, সেটাই আমাদের ভাল লাগে।

 সেলফি তুললে, স্বাভাবিকভাবেই প্রোফাইল বদলে যায়। এবং তা পছন্দ মতো হয় না।

৩। লেন্সের খেলা-

ক্যামেরার লেন্সের উপরেও অনেক সময় ছবির চরিত্র বদলে যায়। নিজেকে খানিক রোগা দেখানোর জন্য লম্বা লেন্স ব্যবহার করাই শ্রেয়।

খুব কাছ থেকে ছবি তুললে, মুখের যে অংশ লেন্সের কাছাকাছি থাকে, সেই অংশই প্রভাব ফেলে ছবিতে। সেলফি তোলার সময় সকলেই লেন্সের খুব কাছে থাকে। তাই ছবি খানিক বাঁকাচোরা ওঠে।

Bill Gates warns tens of millions could be killed by bio-terrorism

অপেক্ষা আর এক বছরের! শ্বাসকষ্টজনিত রোগে বিশ্বের ৩০ মিলিয়ন মানুষ প্রাণ হারাবেন। এমনই আশঙ্কা প্রকাশ করেন বিল গেটস।


 তিনি জানিয়েছেন, ২০১৯ সালের মধ্যেই এই বিপুল পরিমাণে মানুষ প্রাণ হারাবেন।

গত ১০-১৫ বছরে পৃথিবীতে এই ধরণের কোনো মহামারির উল্লেখ পাওয়া যায়নি বলেও জানান বিল গেটস। এই মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে পাকিস্তান।


ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সমীক্ষায় এমনই একটি তথ্য উঠে এসেছে।

এই সংস্থাটি ৪৯টি দেশের উপরে গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যাজেন্ডার উপরে কাজ করছে। এই দেশের মধ্যে রয়েছে- চীন, হাইতি, রাওয়ান্ডা, ইন্দোনেশিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো।

এই সমস্ত দেশেই এয়ারবোর্ন প্যাথোজেন মহামারীর আকার নিতে চলেছে বলে জানাচ্ছে ওই সংস্থা। ২০১৯ সালের মধ্যেই ৪৯টি দেশ ওই মহামারীর কবলে পড়তে যাচ্ছে।

২০১৪ থেকে ২০১৬ সাল। পশ্চিম আফ্রিকাতে জাল বিস্তার করেছিল ইবোলা ভাইরাস। এই ভাইরাস প্রায় ১১ হাজার সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

এরপরই ইবোলা ভাইরাসের মত রোগ যাতে মহামারি আকার না নেয়, সেই কারণে উদ্যোগ নিয়েছিল ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

উল্লেখ্য, এই মহামারীর জেরে আমেরিকার স্বাস্থ, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 

shaving razor blade cuts

আমরা অনেক কিছু দেখেই বিস্মিত হই। আবার কত কিছু বিস্ময়কর জিনিস আমরা দেখেও দেখি না। তেমনই এক বিস্ময়কর বস্তু হল ব্লেডের নকশা।


 যে কোম্পানির ব্লেডই হোক না কেন, লক্ষ করুন ব্লেডের ঠিক মধ্যেখানে যে নকশা, সেটা সবার ক্ষেত্রে একই রকম। কেন একই নকশা সকলেই তাদের তৈরি ব্লেডে ব্যবহার করে, তার কারণ সত্যিই বিস্ময়কর। 


এই কাহিনির সূত্রপাতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে ব্লেডের জন্ম বৃত্তান্ত। আজ থেকে এক শতাব্দীরও ঢের বেশি সময় আগের কথা।

বিংশ শতাব্দীর সবে শুরু হয়েছে। ১৯০১ সালে জিলেট কোম্পানির প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প ব্লেডের নকশা তৈরি করেন। পরে ১৯০৪ সালে তৈরি হয় ব্লেড।


ততদিনে সেই নকশার পেটেন্টও পেয়ে গিয়েছেন তিনি। আশ্চর্যজনক ভাবে, সেই আদি নকশা আর আজকের দিনে ব্যবহৃত নকশার মধ্যে কোনও ফারাক নেই।

সেই সময়ে রেজারের সঙ্গে ব্লেডকে সংযুক্ত করার সময়ে নাটবল্টু ব্যবহার করা হতো। সেই কারণেই ব্লেডের মধ্যে ওই নকশা তৈরি করা হতো।

সেই নকশা অনুযায়ীই নাটবল্টুর সাহায্যে রেজারে আটকানো হতো ব্লেড। তখন থেকে সেই নকশাই চলে আসছে।

এখন প্রশ্ন আসতে পারে, অন্য কোম্পানিগুলি যখন ব্লেড বানানো শুরু করল, তারাই বা কেন জিলেটের নকশাটাই অনুকরণ করতে শুরু করল? আসলে সেই সময়ে রেজার নির্মাণ করত একমাত্র জিলেটই। ফলে সেই রেজারের সঙ্গে মিলিয়ে ব্লেডের নকশা বানাতে গেলে ওই নকশাই তৈরি করতে হতো।

এই ভাবে সমস্ত কোম্পানিগুলি সেই একই নকশা বানাতে লাগল ব্লেডের। সেই নকশাই আজও চলেছে। শতাব্দী পেরিয়ে গেছে। আমূল বদলেছে পৃথিবী।

কিন্তু সেই পুরনো পৃথিবীর চিহ্ন আজও বয়ে চলেছে ব্লেডের নকশা। এ কাহিনি সত্যিই বিস্ময়কর। 

To prove his virginity, the bride of indigenous society named Kanjavat in Maharashtra, Maharashtra

নিজের কুমারীত্বের প্রমাণ দিতে হয় ভারতের মহারাষ্ট্রের কঞ্জরভাট নামে আদিবাসী সমাজের নববধূদের। 


আর নিজের কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলে সেই নববধূর কপালে জোটে জুতাপেটা। 

এমনকি তাকে বের করে দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে।

এই সমাজের সদ্য বিবাহিত নারীদের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে বিয়ের দিন পর্যন্ত তাদের কৌমার্য বজায় আছে। নবদম্পতির বিছানায় পাতা সাদা চাদরে রক্তের দাগ লাগলেই পাওয়া যায় প্রমাণ। তবেই সমাজ মেনে নেয় যে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। 


মারাঠি যুবক বিবেক তামাইচিকার জানান, আমি তখন বেশ ছোট। বছর ১২ বোধহয় বয়স। একটা বিয়ে বাড়িতে গিয়ে দেখেছিলাম যে নববধূকে অনেক লোকে মিলে জুতো পেটা করছে। বুঝতেই পারিনি কেন মারছে সবাই মিলে ওই নতুন বউকে।

 কিছুটা বড় হয়ে গোটা বিষয়টা পরিষ্কার হয় আমার কাছে। সদ্য বিবাহিতা ওই নারী আসলে কৌমার্যের পরীক্ষায় পাশ করতে পারেন নি।

আর যাতে কোনো নববধূকে বিয়ের পরেই কুমারীত্বের পরীক্ষায় ব্যর্থ হয়ে জুতা পেটা না খেতে হয়, তার ব্যবস্থা করতে গিয়ে কয়েক দিন আগে বিবেক আর তার কয়েকজন বন্ধু নিজেরাই মার খেয়ে এসেছেন।

পুনে শহরে একটা বিয়েবাড়িতে বিবেক আর তার কয়েকজন বন্ধু এই পরীক্ষা বন্ধের স্বপক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন। সেখানেই কঞ্জরভাট সম্প্রদায়ের মানুষজন মারধর করেন। পুলিশ সেখান থেকে চল্লিশ জনকে গ্রেপ্তারও করেছে।

এই প্রথা বন্ধের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছেন বিবেক। 'স্টপ দ্য ভি রিচুয়াল' নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও হয়েছে, যেটির ৬০ জন সদস্যের অর্ধেকই নারী। 'ভি রিচুয়াল' অর্থ ভার্জিনিটি রিচুয়াল, বা কুমারীত্ব পরীক্ষা।

green tea extract benefits
green tea extract benefits

অন্যান্য চায়ের মতো গ্রিন টি আমাদের শরীরে জারিত হয় না। তাই এই চা অন্য চায়ের তুলনায় স্বাস্থ্যকর। অনেক রকম ফ্লেভার তো বটেই, বাজারে ভেষজ গ্রিন টিও পাওয়া যায়।


 গ্রিন টি শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল ও ট্রাইগ্লিসারাইড জমতে দেয় না। রক্তনালীতে এই সব ফ্যাট জমলে রক্ত সঞ্চালন বাধা পায়। 


মেটাবলিজমের মাত্রা বাড়িয়ে দ্রুত ফ্যাট ঝরাতে সাহায্য করে। গ্রিন টি পলিফেনল ও ফ্লাভনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।


 ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে দিনে কখন আর কত কাপ গ্রিন টি খাওয়া উচিৎ সেটাই হয়তো জানেন না অনেকেই। আজ জেনেন নিন বিস্তারিত-
 
পুষ্টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রিন টি অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও দিনে ৩ কাপের বেশি খাওয়া উচিত নয়।

 এর বেশি গ্রিন টি খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। বেশি পরিমাণ গ্রিন টি শরীর থেকে প্রয়োজনীয় উপাদান বের করে দিতে পারে। 

সকালে মেটাবলিজমের মাত্রা সবচেয়ে বেশি থাকে। তাই সকালে উঠে গ্রিন টি খুবই উপকারী।

 আবার সন্ধাবেলা যখন আমাদের মেটাবলিজমের মাত্রা কমে যায় তখন গ্রি টি মেটাবলিজম মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই গ্রিন টি খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সকাল ১০-১১টা মধ্যে বা সন্ধাবেলা। 

সকাল ও সন্ধা দুই সময়ের জন্যই ভাল গ্রিন টি। তবে যাদের ঘুম নিয়ে সমস্যা রয়েছে তাদের সন্ধা বেলা গ্রিন টি না খাওয়াই ভাল কারণ তা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। 

আবার যেহেতু গ্রিন টি ক্যালোরি ঝরাতে সাহায্য করে তাই খাওয়ার ১-২ ঘণ্টা পর গ্রিন টি খাওয়াও উপকারী। 

Apu Biswas says she has a child with Shakib

স্বামী শাকিবের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস(Apu Biswas)।


 সম্প্রতি অপু জানান, নভেম্বরে তালাকনামা পাঠানোর পর থেকে স্ত্রী-সন্তানের খরচ বন্ধ করেছেন শাকিব(Shakib)।


 এরপর থেকে সন্তান জয়ের সঙ্গেও শাকিব দেখা করেননি।

অপু বিশ্বাস বলেন, ‌আমি এখনও বেঁচে আছি। নিজে কাজ করে নিজের খরচ আর সন্তানের খরচ চালাতে পারবো। আমি স্পষ্ট বলতে চাই শাকিব খানের টাকার কোনো দরকার আমার নেই।

 আমি সবার দোয়া চাই যেন কাজ করে নিজের এবং সন্তানের খরচ চালাতে পারি। এখন শাকিবের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

জানা গেছে, শাকিব আগে অপুকে ক্যাশ টাকাই পাঠাতেন। সন্তান জয়ের প্রথম জন্মদিনের ঠিক আগেও পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন শাকিব।

এখন আইনজীবীর পরামর্শেই আসলে চেক এর মাধ্যমে টাকা দিতে চাইছেন শাকিব। যেন প্রমাণ থাকে। কিন্তু অপু সেটা গ্রহণ করছেন না।

সর্বশেষ তিন-চারদিন আগে শাকিব ছেলের জন্য আনা উপহার আর দুই লাখ টাকার একটা চেক পাঠান অপুর কাছে।

অপু ছেলের জন্য পাঠানো উপহার সামগ্রী গ্রহণ করলেও দ্বিতীয়বারের মতো চেক ফেরত দিয়েছেন।

এ বিষয়ে শাকিব বলেন, যা ইচ্ছা তা মনগড়া বললেই হবে না। আমার লোকজন বারবার অপুকে ফোন করেছে। আমি ছেলেটাকে দেখতে চেয়েছি।

এখন বলছে আমি নাকি যোগাযোগেরই চেষ্টা করিনি। এইসব মিথ্যাচার নিয়ে কথা বলতেও আমার লজ্জা হচ্ছে। আর আমি চেক পাঠিয়েছি। কিন্তু ওখান থেকে জানানো হয় ক্যাশ লাগবে। 

Thousands offered ‘sex for rent’ in UK, survey finds. AN UNDERCOVER sting has revealed offering free or reduced rent in exchange for sexual favours is stunningly common

বাড়ি ভাড়া নিলে কোনো টাকা দেওয়া লাগবে না। তবে এর পরিবর্তে এক সপ্তাহ বাড়ি মালিকের সঙ্গে বিছানায় কাটাতে হবে।


 আর এমনই এক প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছেন ব্রিটেনের কার্ডিফের এক বাড়ি মালিক। মাত্র ৬৫০ পাউন্ডে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি।

 সেখানে 'বিকল্প পেমেন্ট'-এর অপশনও রাখেন তিনি। যা করলে বাড়ি ভাড়া কমে যেতে পারে। কিন্তু কী সেই 'বিকল্প পেমেন্ট'?

জি নিউজের খবর, এই 'বিকল্প পেমেন্ট'-এর উত্তর খুঁজতে তদন্তে নেমে পড়েন আইটিভি ওয়েলসের সাংবাদিক সিয়ান থমাস।

 ওই বাড়িওয়ালার কাছে নারী সেজে উপস্থিত হন সাংবাদিক। সে সময়েই বিভিন্ন কথার মধ্যে এক সপ্তাহ 'সেক্স' করার অফার দেয় ওই বাড়িওয়ালা। পরিবর্তে বিনামূল্য থাকতে দেওয়ার আশ্বাস দেন তিনি।

 পুরো কথপোকথন ক্যামেরাবন্দি করেন থমাস। পরে সেটি সম্প্রচার করা হয়।

তবে, ব্রিটেনে এমন ঘটনা কিন্তু নতুন নয়। বাড়ি ভাড়া পেতে প্রায়ই এমন অফার পেয়ে থাকেন ব্রিটেনের নারীরা। এমনকী 'সেক্স ফর রেন্ট' এই শব্দটা তাঁদের কাছে এখন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি, ইউগভ নামে এক সংস্থা সমীক্ষা করে জানিয়েছে, গত বছর ব্রিটেনে প্রায় ১.৯০ লক্ষ নারী 'সেক্স ফর রেন্ট'-এর শিকার হয়েছেন।

এমনকী গত পাঁচ বছর সেই সংখ্যাটা আড়াই লক্ষের বেশি।

 It says the fireball may have been the re-entry of the SL-23 rocket and the three metal spheres were fuel tanks belonging to a satellite. Locals stunned when giant metal spheres fall from sky in massive fireballs. Most people thought it was a meteorite strike

ঘটনাটি ঘটেছে পেরুর পুনোতে৷ আকাশ থেকে বৃষ্টি নয়, নেমে আসছে একের পর এক অদ্ভুত বস্তু৷ আগুনে ঝলসানো সেই বস্তু৷


 যা দেখে আতঙ্কিত গ্রামবাসী৷ কৃষিজমির উপর নেমে আসছে এই আগুনের গোলা৷ আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং চাষীরা৷

সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি৷ পুনোর তিঙ্গো মারিয়া এবং পুকাল্লাপা এই দুই শহরের কৃষিজমিতেই এই ঘটনাটি ঘটেছে৷ এই দুই শহরের দূরত্ব একে অপরের থেকে মাত্র ১১৫ মাইল৷

ঘটনার পর পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পেরুর বিমান বাহিনীর কর্মীরা৷

 তারা জানিয়েছেন, এই তিনটি বস্তু আদতে ফুয়েল ট্যাঙ্ক SL-23 rocket৷ তবে, এটি কোন আন্তর্জাতিক বিমানের ধ্বংসাবশেষ নয়৷

কারণ সেই মুহূর্তে ওই এলাকার উপর দিয়ে কোন আন্তর্জাতিক বিমান যাতায়াত করেনি৷


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget