Latest Post

How we react when we see a girl pickpocketing someone

পকেটমারার কাজটা কঠিন হলেও এতে বেশ পরিপক্ক শহরটির নারীরা। আর এই কাজে তারা এতটাই দক্ষ যে পুরুষদের থেকে ৯৩ ভাগ এগিয়ে আছে তারা। বলছিলাম ভারতের রাজধানী দিল্লির কথা।


ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তথ্য মতে, শহরটির ২০১৭ সালে ৯৩ শতাংশেরও বেশি পকেটমার ছিল নারী।

আগের বছর এই হার ছিল ৯১ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে নারী পকেটমারের সংখ্যা আরও বেড়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক হাজার ২২২ জন নারী ও ৮৯ পুরুষ পকেটমারকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া নারীদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৪০। দিল্লির ১৪০টি মেট্রো স্টেশনে সাদা পোশাকে নারী পুলিশ মোতায়েন করে তাদের গ্রেফতার করা হয়েছিল।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মতে, ছদ্মবেশ নেয়া সহজ হওয়ায় পুরুষের চেয়ে নারীরাই বেশি হারে পকেটমার হচ্ছে।

তারা প্রায় সময়েই ছোট ছোট শিশুদের নিয়ে ছদ্মবেশ ধারণ করে।

এছাড়া অনেকে নারীদের পকেটমার হিসেবে সন্দেহ করে না। আর এই সুযোগটা নিয়েই তারা দিল্লির স্টেশনগুলোতে পকেট মেরে থাকে।

সংস্থাটির মতে, পকেটমারার জন্য নারীদের বিরুদ্ধে সাধারণত অভিযোগ করেন না ভুক্তভোগীরা।

গত বছর পকেটমারের পর ৬৮ লাখ রুপি উদ্ধার করে আসল মালিকের কাছে ফেরত দেয়া হয়। কিন্তু অভিযুক্ত পকেটমারদের বিরুদ্ধে মাত্র ১৮টি মামলা হয়েছে। বাকিরা নারীদের বিরুদ্ধে মামলা করতে চায়নি।

ভুক্তভোগীদের এই না চাওয়াকে নারীদের পকেটমার হওয়ার অন্যতম কারণ মনে করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স

Man held for harassing Sachin Tendulkar's daughter over phone

শচীন টেন্ডুলকারের মেয়ে সারাকে বিয়ের প্রস্তাব দেয়ায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


 শনিবার রাতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে দেবকুমার মাইতি নামের ওই যুবককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

দেবকুমার মাইতির পরিবারের দাবি, সে মানসিকভাবে অসুস্থ।

১৫-২০ দিন আগে সারাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয় দেবকুমার মাইতি। শচীনের অফিসেও সে ফোন করেছিল সে।

এর পরেই মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন শচীন।

আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দেবকুমার মাইতি মুম্বাই নিয়ে যাওয়ার আবেদন জানাবে পুলিশ। কীভাবে দেবকুমার সারার মোবাইল নম্বর পেল, তাও খতিয়ে দেখা হবে।

Shakib Khan: I'm not responsible for what's in the script
গত বছরের প্রায় পুরোটা জুড়ে শাকিব খান ও অপু বিশ্বাস জুটিকে নিয়ে সরগরম ছিল ঢালিউড। এ বছর তারা আলোচনায় রয়েছেন।  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ ডিভোর্সের আবেদন করেছেন শাকিব।

নিয়মানুযায়ী সিটি করপোরেশন বিষয়টি সুরাহার উদ্যোগ নিয়েছে। ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে।


অপু এখন দেশেই আছেন। তালাকের চিঠি পাওয়ার পরও শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে আশাবাদী অপু। এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিস্কার করেছেন তিনি। যা-ই হোক সন্তান-স্বামী নিয়ে সুখে সংসার করাতেই অপু সব সমস্যার সমাধান দেখছেন। সূত্র মতে, অপু কখনই তালাক চাননি।

 তাই শুনানিতে তার অংশ না নেয়ার কোনো কারণ নেই। কিন্তু শাকিব কী আসবেন? বর্তমানে শ্যুটিংয়ের কাজে থাইল্যান্ড অবস্থান করছেন শাকিব। সেখান থেকে দেশে ফিরতে পারেন।

 আবার অস্ট্রেলিয়াও যেতে পারেন। কারণ সেখানেও শাকিবের ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে। তাই শুনানিতে শাকিবের থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয় বলে জানা গেছে। ডিএনসিসির কর্মকর্তারা জানান, শাকিব খানের তালাকের নোটিসটি ডাকযোগে ডিএনসিসির কাছে পৌঁছানোর পর তারা নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। সে অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়েছে।

ডিএনসিসি কর্মকর্তারা আরও বলেন, শুনানির দিনে যথারীতি তাদের বক্তব্য নেওয়া হবে। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে তারা সংসার করবেন।

 অন্যথায় তাদের আরও দু'বার নোটিস দিয়ে শুনানি করা হবে। এর মধ্যে তারা নিজেরা মিলমিশ করতে চাইলে ধর্মীয় রীতি মেনে তা করতে পারবেন, আর তা না করলে তিনবার শুনানির পর নিয়মানুযায়ী তালাক কার্যকর হয়ে যাবে।

Are you and your mattress compatible? If not, then you should get rid of it due to the side effects it can have on your health. Find out more in our guide
ঘুমাতে যাওয়ার আগে আমাদের অনেকের অনেক অভ্যাস আছে। তবে তা সব ভালো বা খারাপ নয়। আমাদের জেনে নেওয়া উচিত কখন কোন কাজটি করা দরকার।

 ঘুমানোর আগের কিছু কাজ আছে যা কখনোই করা উচিত নয়।


যেমন, মোবাইলের ব্যবহার করা।

চা-কফির অতিরিক্ত ব্যবহার।

মানসিক চাপ নেওয়া।

শরীর চর্চা করা।

তর্ক জড়িয়ে পড়া।

ভৌতিক সিনেমা দেখা।

Shama-Sikander-Trending-For-Her-Stunning-Sydney-Vacation-Pictures
শামা সিকান্দার। হিন্দি বিনোদন জগতের আর এক পরী। গ্ল্যামার আর শরীরী হিল্লোলে যিনি যে কোনও সময়ে উষ্ণতায় রাঙিয়ে তোলার ক্ষমতা রাখেন। এহেন শামার বিকিনি পরিহিত ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিউইয়ার সেলিব্রেশেন এখন দেশের বাইরে শামা।

নিউ সেলিব্রেশনের সময় তিনি ছিলেন সিডনি-র বিচে। আর সেখানেই নীল সাগরের পানিতে বিকিনি উষ্ণতায় চারিদিক রাঙিয়ে দিয়েছেন টেলি সিরিয়ালের জগতের এই পরিচিত তারকা।


শামার বিকিনি পরিহিত ছবির সঙ্গে এখন ভাইরাল হয়েছে তার পোস্ট করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও টুইটারে। শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই এই ছবিতে লাইকের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে।

নিজের বিকিনি পরা ছবি নিজেই পোস্ট করেছিলেন শামা। শরীরী হিল্লোল আর উষ্ণতায় ভরপুর এই ছবির সঙ্গে শামা লিখেছেন 'শরীরে কার্ভ না থাকলে নারী পকেটহীন জিনসের মতো'।

সাহসী অভিনেত্রী বলেই পরিচিত শামা। ছোট পর্দায় লাগাতার অভিনয় করলেও খ্যাতির চূড়ায় পৌঁছাতে পারেননি তিনি। কিন্তু, তার অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় গত বছর বিক্রম ভাটের ওয়েব সিরিজ 'মায়া'। এতে শামার সাহসী অভিনয় সকলকে তাক লাগিয়ে দেয়।

'ফিফটি শেডস অফ গ্রে'-র অনুকরণে তৈরি 'মায়া'-র মুক্তির আগে সামার মন্তব্য যথেষ্ট গুঞ্জন ফেলেছিল। সে সময় শামা-কে তার 'যৌন তৃপ্তি' নিয়ে প্রশ্ন শুনতে হয়েছিল। উত্তরে শামা বলেছিলেন,'যৌন তৃপ্তি প্রতিটি পুরুষ ও নারীর কাছে গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যৌনতা সম্পর্কে পরিপক্ক জ্ঞান না থাকায় অনেক পুরুষ ও নারী যৌন সুখের তৃপ্তি থেকে বঞ্চিত হন।

এমনকী, এখনও এমন অনেক নারী রয়েছেন যারা অরগাজমের মানেটাও ঠিক করে বোঝেন না। আসলে এটা একটা সুন্দর অভিজ্ঞতা। যৌন সুখ পাওয়াটা খুবই দরকার। মন ঠিক রাখতে এবং জীবনকে সুন্দর করতে হলে প্রত্যেক নারী ও পুরুষেরই যৌন তৃপ্তি থাকা দরকার।

সন্দেহ নেই শামা যথেষ্টই সাহসী এবং তার উত্তরও ততোধিক উষ্ণতায় ভরপুর। এহেন শামার সৌন্দর্যে যে জলেও আগুন লাগতে পারে তা নিয়ে কেউ দ্বিমত হবে না। নিউ ইয়ারের দিন সিডনি বিচে সাগর জলে নেমেছিলেন শামা। আর সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। শামার এমন উষ্ণতায় শুধু সিডনি নয় এখন গরম হাওয়া বইছে সোশ্যাল মিডিয়াতেও।

What Will Saudi Arabia Do About Iran
মূল্য বৃদ্ধির প্রতিবাদে হঠাৎ অস্থির হয়ে উঠে ইরান। রাজধানী তেহরান, কেরমানশাহ, রাশত, ইস্পাহান এবং কোমাসহ ১৩টি শহরে সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয় কয়েক হাজার মানুষ।
এক পর্যায়ে বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি এতটাই নাজুক যে তা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় রুহানি প্রশাসনের।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এত বড় ও সহিংস বিক্ষোভ আর দেখেননি ইরানবাসী। শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্তত ২২ জন বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাওয়া সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে মারা যান এরা।


কিন্তু নিকট অতীতে রাজনৈতিকভাবে মোটামুটি শান্ত থাকা তেহরানের রাজপথ আকস্মিকভাবে এমন অস্থির হয়ে ওঠলো কেন? এর পেছনের কারণ কী? দেশটির প্রধান আইন কর্মকর্তার দাবি, এর পেছনে হাত রয়েছে বাইরের শক্তির।

আইন কর্মকর্তা মোহাম্মদ জাফর মোন্তাজারি জানান, যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএ গত চার বছর ধরে ইরানে সরকার উৎখাতের একটি প্রকল্প নিয়ে কাজ করছিল।

 সিআইএ'র কাছে প্রকল্পটির নাম Consequential Convergence Doctrine. এটি বাস্তবায়নে মার্কিন গোয়েন্দা সংস্থাকে সহায়তা করছিলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি দল। আর পুরো প্রক্রিয়ার অর্থায়নে আছে ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব।

বিক্ষোভের মাধ্যমে দেশব্যাপী অস্থিরতা তৈরি করে জোরপূর্বক সরকারকে উৎখাত করার পরিকল্পনা ছিল দেশ তিনটির- এমনটাই দাবি মোন্তাজারির।

তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার পরিকল্পনাতেই এই নৈরাজ্য তৈরি করা হয়। যাতে সহায়ক ছিলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। আর অর্থায়নে ছিল সৌদি আরব। যার মূল লক্ষ্য ছিল ইরানকে লিবিয়া-তিউনিসিয়ার মতো ধ্বংস করে ফেলা।

তেহরানের এমন দাবির আগেই অবশ্য বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানিয়ে তিন দিন আগে টুইট করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ইরানের অস্থির পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারের 'সন্তুষ্টি'র খবর।

এদিকে, বিক্ষোভকারীদের সমর্থন দেয়ায় বিশ্বনেতাদের তোপের মুখে পড়তে হয় যুক্তরাষ্ট্রকে। সহিংস পরিস্থিতির জন্য ওয়াশিংনটনকেও দায়ী করা হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রন বলেন, সন্ত্রাসবাদ, পরমাণু অস্ত্র, বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে ইরানের সাথে যৌথভাবে কাজ করছে ইউরোপের বিভিন্ন দেশ।

কারণ আমরা মনে করি শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বিশ্ব শান্তির জন্য বড় ফ্যাক্টর ইরান। তাই যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের এমন মন্তব্য বা পদেক্ষেপ নেয়া উচিত নয়, যা এই স্থিতিশীলতাকে হুমকির দিকে ঠেলে দেয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও তেহরানের প্রতি সমর্থন ব্যক্ত করে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেন।

অন্যদিকে, অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার অভিযোগ এনে ইরানের ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করা হয়।

 দাবি করা হয়, পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি এবং উন্নয়নে জড়িত ছিল প্রতিষ্ঠানগুলো। যা ইরানের সাথে ছয় পরাশক্তির হওয়া পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের শামিল বলেও দাবি করা হয়।

Mild to moderate cold wave is sweeping over Rangpur, Rajshahi, Dhaka, Mymensingh and Khulna divisions and the region of Srimangal, the Meteorological Department said on Thursday. According to its forecast, the cold wave may continue and spread over adjacent areas. Moderate to thick fog may
তীব্র শীতে কাঁপছে দেশ। ছয় বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেপে থাকছে পুরো দেশ।

এরই মধ্যে তীব্র ঠাণ্ডায় কুড়িগ্রামে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যুও হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ায় বাংলাদেশে শীত বেড়েছে। এই শৈত্য প্রবাহ আরও দুই-এক দিন চলতে পারে।

আবহাওয়া অফিস বলছে, শ্রীমঙ্গল এলাকাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আশপাশের এলাকায় বিস্তৃত হতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


এদিকে শুক্রবারের আবহাওয়ার বুলেটিনে শীত মৌসুমে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার আভাস দেওয়া হয়েছে। 


পাশাপাশি আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি  শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

Women are eating McDonald's chips immediately after sex
একটি স্বাস্থ্যবান বাচ্চা জন্ম দেওয়া একটি সুস্থ ও স্বাস্থ্যবান মায়ের উপর নির্ভর করে।এজন্য প্রি কন্সেপসন,প্রি প্রেগনেন্সি চেক আপ বা গর্ভধারণ করার আগের চেকআপটা করে নেওয়া উচিত্‍।

কেননা কিছু মেডিকেল কন্ডিশন ও জীবনযাত্রার মান গর্ভধারণকে প্রভাবিত করে, এমনকি গর্ভধারণ করার ক্ষমতাকেও প্রভাবিত করে।

তবে ব্রিটেনের নারীরা অদ্ভুত ও বিস্ময়কর এক পদ্ধতিতে বিশ্বাস এনেছেন। গর্ভবতী হতে তারা ভরসা করছেন ম্যাকডোনাল্ডসের ভাজা খাবারের ওপর! 


ব্রিটেনের চ্যানেল মাম ডট কম তাদের এক গবেষণায় বলে, নারীরা যৌনতার পর ম্যাকডোনাল্ডের ফ্রেঞ্চ ফ্রাই বা এমনই ভাজা খাবার খাচ্ছেন যেন গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়। 


মেট্রো তাদের এই অদ্ভুত আচরণের কারণ খোঁজার চেষ্টা করেছে। এক প্রতিবেদনে তারা জানায়, নারীদের বিশ্বাস ভাজা খাবারের লবণ তাদের গর্ভধারণের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেবে।

 তবে প্রতিবেদনা আরো বলা হয়, এটা একনও জনপ্রিয় ট্রেন্ডে রূপ নেয়নি। তাই বলে একে এড়িয়েও যাওয়া যাচ্ছে না। প্রায় ৩ শতাংশ নারী ম্যাকডোনাল্ডে ছুটছেন গর্ভধারণ করতে। এতে আদৌ কোনো কাজ হচ্ছে কিনা সে বিষয়ে অবশ্য মতামত মেলেনি।

গর্ভবতী হতে ব্রিটিশ নারীরা এমনই আরো অদ্ভুত কিছু পদ্ধতিতে বিশ্বাস আনছেন।  যেমন- নারীদের ৫৮ শতাংশ গর্ভধারণের জন্যে যৌনতার পর কয়েক মিনিট বাইসাইকেল চালান।  আবার প্রতিদিন ডার্ক চকোলেট খাচ্ছেন ৩৭ শতাংশ নারী। 

আর ১০ শতাংশ নারী দু'পায়ে মোজা পরে ঘুমাতে যান। কারণ, দেহ উষ্ণ থাকলে গর্ভাধারণের সম্ভাবনা বেশি থাকে বলে আরেক গবেষণায় প্রমাণ মিলেছে। 

Virat Kohli only player to be retained by a franchise for higher amount than set by IPL (15 crore) Kohli to be paid 17 crore by RCB for 2018 season
রেকর্ড দামে ২০১৮ আইপিএলেও বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে কোহলি বেতন পাচ্ছেন ১৭ কোটি রুপি!

তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন কোহলিই। তিনি ভেঙেছেন যুবরাজ সিংয়ের রেকর্ড। দুই মৌসুম আগে যুবরাজকে ১৬ কোটি রুপিতে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব।


বিয়ের পর আপাতত দক্ষিণ আফ্রিকায় আছেন বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন স্ত্রী অানুশকাও। আর সেখানেই সুখবরটা শুনলেন তিনি।বৃহস্পতিবারই আইপিএলের কার্যক্রম শুরু হয়েছে। 


নতুন নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড়দের ধরে রাখলো। মোট তিনজন খেলোয়াড়কে আগাম ধরে রাখতে পারে দলগুলো।

এছাড়া রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে পুরনো খেলোয়াড়দের পেতে অগ্রাধিকার পাবে দলগুলো। এই প্লেয়ার রিটেনশন ছিল বড় চমক। পুরনো দলেই ফিরেছেন ধোনি, রায়না, কোহলিরা।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে তাদের দীর্ঘদিনের অধিনায়ক গৌতম গম্ভীরকে। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছেড়ে দিয়েছে কলকাতা। ফলে দল পেতে নিলামে বসতে হবে তাদের। এই পরিস্থিতিতেই নতুন রেকর্ড গড়ে ফেললেন কোহলি।

ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে না রাখার ভুল করেনি। শুধু রেখেই দেয়নি, তাকে ১৭ কোটি দেবে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল ইতিহাসে যা নজিরবিহীন। এত টাকা দিয়ে আর কোনো দলই তাদের খেলোয়াড়কে ধরে রাখেনি।

ধরে রাখা তো দূরের কথা, এ পর্যন্ত এত টাকা আর কোনো ক্রিকেটারই পাননি। সর্বোচ্চ অর্থ পেয়েছিলেন যুবরাজ সিং। ২০১৫ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলে তিনি পেয়েছিলেন ১৬ কোটি। এবার তাকেও ছাপিয়ে গেলেন কোহলি।

কোহলি গত মৌসুমে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন। ফলে তাকে যে মোটা অঙ্ক দিয়ে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে তাই স্বাভাবিক। কোহলির পাশাপাশি অন্যান্য খেলোয়াড়রাও অবশ্য মোটা অঙ্কই পাচ্ছেন।

ধোনি, রোহিত শর্মা প্রত্যেকেই পাচ্ছেন ১৫ কোটি টাকা। অন্যদিকে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথকেও ১২ কোটি টাকাতে ধরে রেখেছে সংশ্লিষ্ট দলগুলো। এবার নিলামের দিকে তাকিয়ে খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীরা।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget