Latest Post

Priyanka Chopra gratitude to Sheikh Hasina,Bangladesh PM Sheikh Hasina 30th Most Powerful Woman According,Priyanka Chopra Trolled For Visiting Refugee Camps In Bangladesh,Trolling Priyanka Chopra for visiting Rohingya camp is deplorable,Priyanka Chopra Trolled by Twitterati For her Visit to Bangladesh,Priyanka Chopra Visit to Rohingya Refugee Camp Draws Flak From

Priyanka Chopra gratitude to Sheikh Hasina

প্রধানমন্ত্রীর প্রতি প্রিয়াঙ্কার কৃতজ্ঞতা! 

মিয়ানমারের ১২ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়প্রার্থীর মানবেতর জীবনযাপনে বাংলাদেশের মাটিতে প্রতিদিন গড়ে ৬০ রোহিঙ্গা শিশুর জন্মের মত জটিল সংকট নিরসনে বিশ্ববাসীর জোরাল অবস্থান চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে সফররত প্রিয়াঙ্কা চোপড়া গণভবনে দেখা করতে এলে প্রধানমন্ত্রী এই বার্তা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা শিশুদের জন্য সোচ্চার হতে জাতিসংঘের হয়ে বিশ্ববাসীর প্রতি আবেদন রেখে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, বিশ্বের কোন শিশুরই যেন রোহিঙ্গা শিশুদের মত অবস্থা না হয়।

এসময় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দেয়ায় ইউনিসেফের হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রিয়াঙ্কা। 

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফিরে বাংলাদেশে চার দিনের সফরের শেষ দিনে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের এ বার্তা দেন বলিউড অভিনেত্রী ও শিশু অধিকারে আন্তর্জাতিক খ্যাতিমান কর্মী প্রিয়াঙ্কা চোপড়া।

Priyanka Chopra visited the Rohingya camp in Ukhia of Cox Bazar,Priyanka Chopra visits Rohingya camps in Cox Bazar,Priyanka Chopra Visits Rohingya Camps In Bangladesh,Priyanka Chopra reaches Cox Bazar to visit Rohingya refugee camps,Priyanka Chopra visits Rohingya camps at Cox Bazar in Bangladesh,Priyanka talks to Rohingya in Cox Bazar,Trolling Priyanka Chopra for visiting Rohingya camp,currentbdnewsforall,metronews24

Priyanka Chopra visited the Rohingya camp in Ukhia of Cox Bazar


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

তৃতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি প্রথমে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

 এরপর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ইউনিসেফ কর্তৃক পরিচালিত শিশুবান্ধব বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলে তাদের খোজঁ খবর নেন।

প্রিয়াঙ্কা চোপড়া গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বলিউড অভিনেত্রী সড়কপথে গিয়ে ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান।

সেখান থেকে ওইদিন বিকেল ৪টায় তিনি মেরিনড্রাইভ সড়ক হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এরপর গতকাল মঙ্গলবার টেকনাফের সাবরাং ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এবং লেদা মেকসিফট সেটেলমেন্ট ক্যাম্প পরিদর্শন করেন।

উল্লেখ্য, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর শুভেচ্ছা দূত হিসেবে ‘ফ্যাশন’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করবেন। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

Home Minister Asaduzzaman Khan Kamal,Need more evidence against Bodi,Home Minister Asaduzzaman Khan Kamal said Need more evidence against Bodi,Asaduzzaman Khan Kamal- Home Minister Government,home minister of bangladesh,asaduzzaman khan state minister,all minister name of bangladesh,foreign minister of bangladesh,prothom alo,bangla news,bd news,bangladesh,bangladesh newspaper,bangladesh newspapers,banglanews24,all bangla newspaper,bdnews24 bangla,bd news 24,bd newspaper,bangla,bdnews24,Asia

Home Minister Asaduzzaman Khan Kamal said Need more evidence against Bodi


বদির বিরুদ্ধে তথ্যের আরও প্রমাণ দরকার:স্বরাষ্ট্রমন্ত্রী 

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক বিক্রির সংশ্লিষ্টতার তথ্যের আরও প্রমাণ দরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতারা নিহত হচ্ছেন।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুমিল্লায় ২, নীলফামারীতে ২, চট্টগ্রামে ১, নেত্রকোনায় ১, দিনাজপুরে ১, নারায়ণগঞ্জে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১ ও চুয়াডাঙ্গায় ১ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক বিক্রেতা বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগের দিনও বন্দুকযুদ্ধে নিহত ৯ জনকেও মাদক বিক্রেতা বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মাদক বিক্রির সঙ্গে সব সময়ই কক্সবাজারের আওয়ামী লীগের সংসদ সদস্য বদির নাম আসে, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে বলছেন, আমরা সেভাবে কাজ করছি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

 আপনারা এটাও দেখেছেন আমাদের একজন সংসদ সদস্য কত বছর ধরে জেলে আছেন, সে জামিনও পাননি সেটাও আপনারা দেখেছেন। আইন সবার জন্য সমান। আমরা আইনের বাইরে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেই না। আপনারা সেটা নিশ্চিত থাকুন।’

‘আপনারা যার (বদি) নাম বলেছেন তিনি একবার জেলে গেছেন, তার বিষয়ে আমরা জানার চেষ্টা করছি, জানছি। আপনারাও তথ্য আমাদের দিন। কেউ আইনের ঊর্ধ্বে নন।’

ইয়াবার রুট হচ্ছে টেকনাফ। ২০১৪-১৫ সালে যতগুলো গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে বদির নাম রয়েছে। সবাই মনে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে দৃশ্যমান বড় একটি অগ্রগতি আসবে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা কাউকে ছাড় দিচ্ছি না প্রথম কথা হলো এটি।

 সে বদি হোক, সংসদ সদস্য হোক, আর যেই হোক। শুধু বললেই তো হবে না, সঠিক প্রমাণটি যার বিরুদ্ধে পাচ্ছি, তাকেই অ্যারেস্ট করছি। তথ্য যেগুলো আসছে এর সঙ্গে প্রমাণাদি না যোগাড় করে আমরা কাউকে নক করছি না।’

বদির বিরুদ্ধে কি কোনো প্রমাণ নেই- একজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আপনার কাছে যদি কিছু থাকে পাঠিয়ে দেবেন।

সবার কাছে আহ্বান কারো বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে যাদের প্রমাণ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

তবে সংসদ সদস্য বদির বিরুদ্ধে কোনো তথ্য আপনাদের কাছে নেই- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই আছে। আমাদের আরও প্রমাণের দরকার। প্রমাণ না পেলে আমরা কারো কাছে যাচ্ছি না।’

গোয়েন্দা সংস্থার আগের তালিকায় বদির নাম ছিল কিন্তু সম্প্রতি তালিকায় তার নাম নেই- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা শুনেছেন, আমরা তো দেখছি। আপনারা তো শুনে শুনে অনুমানভিত্তিক কথা বলছেন। আমরা বলছি তথ্য ভিত্তিক, প্রমাণ ভিত্তিক। এই জায়গাটিতেই কথার পৃষ্ঠে কথা এসে যাচ্ছে।’,

Minister,State Ministers will get mobile phone worth 75 thousand,Ministers, State Ministers, Deputy Ministers, Secretaries and Acting Secretaries will get,Ministers, secretaries to get Tk 75,000 for mobile set,Ministers, state ministers, and secretaries to get Tk75,000 to buy phones,Ministers, secretaries to get cell worth Tk 75,000,75 thousand taka mobile phone sets for ministers, secretaries,Ministers, secretaries to get Tk 75,000 for mobile

Minister-State Ministers will get a mobile phone worth 75 thousand


মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ৭৫ হাজার টাকার মোবাইল ফোন পাবেন!

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরা মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। এত দিন এ জন্য তাঁরা ১৫ হাজার টাকা পেতেন।

এ ছাড়া তাঁদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেওয়া হবে। এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মন্ত্রিসভায় বৈঠক হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব জানান, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ যেসব কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মোবাইলের সুবিধা পান না, তাঁরা মোবাইল ফোন ব্যবহার ভাতা হিসেবে মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। এত দিন তাঁরা ৬০০ টাকা করে পেতেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৪ সাল থেকে এই নীতিমালাটা কার্যকর ছিল। এখন এটাকে যুগোপযোগী করা হলো। তবে মন্ত্রিসভায় কয়েকটি অনুশাসন দিয়েছে।

এর মধ্যে উচ্চ আদালতের বিচারপতিদের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার-প্রধানকে রোমিং সুবিধাসহ এখানে অন্তর্ভুক্ত করার অনুশাসন দিয়েছে।

আজকের সভায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটি ১৯৭৭ সালে অধ্যাদেশ আকারে করা হয়েছিল। মূলত, সেটাকে রেখে এটাকে আইন আকারে করা হচ্ছে।

Bangabandhu satellite,Bangabandhu-1,How will Bangladesh be benefited by the Bangabandhu satellite,Falcon 9,Bangabandhu-1,Launching of Bangabandhu satellite once again deferred,Bangabandhu Satellite-1 Mission,bangladesh satellite map,bangla news papers,bangladesh newspaper,bangladesh news papers,newspaper bangladesh,newspaper in bangladesh,taylor swift,prothom alo,bangla news,bd news,bangladesh,bangladesh newspaper,bangladesh newspapers,banglanews24,all bangla newspaper,bdnews24 bangla,bd news 24,bd newspaper,bangla,bdnews24,Asia

Bangabandhu satellite


বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা পেতে আরও তিন মাস লাগবে !

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু -১ এর সুবিধা পেতে আরও তিনি মাস লাগবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা এটিকে তিন মাসের মধ্যে কার্যকর অবস্থায় নিয়ে যেতে পারব। 


এটি ব্যবহারে দেশের প্রতি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে যারা স্যাটেলাইট চ্যানেল চালান তাদের প্রতি। এরপর আমরা আন্তজার্তিকভাবে এটি ব্যবহার করব।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪ তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে মোস্তাফা জব্বার বলেন, আমরা আপনাদের সুসংবাদ দিতে চাই। আপনারা জানেন, বাংলাদেশি সময় ১২ মে বঙ্গবন্দু স্যাটেলাই-১ উৎক্ষেপণ করা হয়। সফলভাবে উৎক্ষেপণের পর আমরা অপেক্ষা করেছিলাম এটি কখন সুনির্দিষ্ট কক্ষপথে দাঁড়াবে।
আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে গত (সোমবার ) রাত্রে নির্দিষ্ট যে কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, সেই জায়গাতে স্থাপিত হয়েছে। এটিই তার দুনির্দিষ্ট জায়গা। সবচেয়ে বড় সুখবর হলো- এখন পর্যন্ত আমরা এর মধ্যে কোনো ত্রুটি পাইনি।

বৈঠকে সংসদে উত্থাপিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), কাজী ফিরোজ রশীদ, হোসনে আরা লুৎফা ডালিয়া এবং বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।

 এ ছাড়া কমিটির আমন্ত্রণে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের প্রেসিডেন্ট সালমান এফ রহমান, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক বাবু, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার এবং দি ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম বৈঠকে যোগ দেন।

Media Speculates About Possible Death of Saudi Crown Prince Mohammed bin Salman

সৌদি প্রিন্স সালমানের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপার!

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জীবিত আছেন কিনা তা নিয়ে কয়েকদিন ধরেই নানান কানাঘুষা চলছে। বিভিন্ন ধরনের খবর প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সন্দেহের শুরু করেছে ইরানের গণমাধ্যমগুলো।


 প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দীর্ঘদিন ধরে জনসম্মুখে না আসা এই বিতর্কে ঘি ঢেলেছে। বাড়ছে আলোচনার নানান ডালপালা। সুযোগ তৈরি করেছে পাল্টাপাল্টি ধারণা পোষণের। ইরানি গণমাধ্যমগুলোর ধারণা, গত মাসের শেষ দিকে এক ‘অভ্যুত্থানচেষ্টায়’ গুলিবিদ্ধ হওয়ার পর মোহাম্মদ মারা গেছেন।

 অবশ্য পাল্টা খবরে রাশিয়ার বার্তা সংস্থা বলছে, সৌদি রাজপ্রাসাদে গোলাগুলির সপ্তাহখানেক পরের এক অনুষ্ঠানেও মোহাম্মদকে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদ থেকে তুমুল গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়।

সম্ভাব্য কোনো অভ্যুত্থানচেষ্টার ফল ওই গোলাগুলি, এমনটাও ধারণা করেছিলেন অনেকেই।

 ঘটনার সময় সৌদি বাদশাহ সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেছিল স্থানীয় বেশকটি গণমাধ্যম। বাদশা সে সময় কিং খালিদ ঘাঁটিতে আশ্রয় নেন এমন খবরও আছে।

যদিও সৌদি সরকারের দাবি রাজ প্রাসাদের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করতেই নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়েছিল। সৌদি আরবের সঙ্গে মুখোমুখি বিরোধে থাকা ইরানের রক্ষণশীল দৈনিক কায়হানের দাবি, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে হওয়া অভ্যুত্থানচেষ্টার ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সের গায়ে অন্তত দুটি গুলি লেগেছে।

এর পর থেকে মোহাম্মদকে আর জনসম্মুখে দেখা যায়নি জানিয়ে ওই গুলির ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তেহরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমটির।

 অন্য গণমাধ্যম প্রেস টিভিও একই শঙ্কা প্রচার করেছে, কারণ এপ্রিলের শেষ ভাগ থেকে সৌদি যুবরাজের নতুন কোনো আলোকচিত্র কিংবা ভিডিও প্রকাশিত হয়নি।

এ ছাড়া নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এপ্রিলের শেষ সপ্তাহে রিয়াদ সফরের সময়ও মোহাম্মদকে দেখা না যাওয়ায় সন্দেহের মাত্রা তীব্রতর হচ্ছে বলে দাবি তাদের। ইরানি বার্তা সংস্থা ফারস বলছে, মোহাম্মদ বিন সালমান এমন একজন ব্যক্তি যাকে প্রায়ই গণমাধ্যমে দেখা যেত কিন্তু রিয়াদের ওই গোলাগুলির পর ২৭ দিন ধরে অনুপস্থিতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

তবে, গোলাগুলির ঘটনার পরও মোহাম্মদ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে দাবি অনেকেরই। এমন দাবি করে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক বলেছে, অভ্যুত্থানচেষ্টার সপ্তাহখানেক পরে কয়েকশ কোটি ডলারের একটি এন্টারটেইনমেন্ট রিসোর্ট কিদিয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও বাদশাহ সালমানের পাশে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখা গেছে।

নানান আলোচনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সৌদি ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত দফতরের পরিচালক বাদের আল-আসাকের টুইটারে সৌদি যুবরাজের সঙ্গে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের বাদশাহ বিন ইসা ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘কয়েক দিন আহে দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে ছবিটি কত তারিখের তা জানাননি ওই কর্মকর্তা।’

অন্যদিকে, সৌদি ক্রাউন প্রিন্স নিয়ে ইরানের খবরকে সন্দেহের চোখে দেখছে পুরো বিশ্বই। কারণ মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোকে কেন্দ্র করে সুন্নি প্রধান সৌদি আরবের সঙ্গে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মতবিভেদ কয়েক দশক ধরেই।

 সর্বশেষ ইয়েমেন ও সিরিয়া যুদ্ধেও তাদের অবস্থান একে অপরের বিপক্ষে। এ ছাড়া রিয়াদে হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলাও দুই দেশের টানাপড়েন আরও বাড়িয়েছে। ইরানের অভিযোগ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে।

এরই মধ্যে গত মার্চে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ১০ থেকে ১৫ বছরের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বেধে যেতে পারে।

তাই সংঘর্ষ এড়াতে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। এসব বিরোধের কারণেই খবরকে পুরোপুরি বিশ্বাস করছে না বিশ্ব। কিন্তু ক্রাউন প্রিন্সের গণমাধ্যমে অনুপস্থিতি সবাইকে ফেলেছে দোটানায়।

আরও পড়ুলঃ অভ্যুত্থান চেষ্টার সময় সৌদির ক্রাউন প্রিন্স সালমান নিহত!

Sridevi death not an accident, it is a planned murder,Boney Kapoor reveals what happened before Sridevi death,Sridevi death in Dubai, Bathtub deaths not as uncommon as you think,Sridevi Death, an Accident or Murder,Sridevi Death News & Funeral Update,Sridevi death after accidental drowning in hotel bathtub raises,Sridevi Death Controversy,Superstar, death a planned murder,sridevi death mystery,sridevi death reason,sridevi death cause,sridevi death youtube,sridevi death pic,sridevi death photo last,sridevi death video full,sridevi death latest news

Sridevi death not an accident, it is a planned murder

 'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী(Sridevi ) ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে ৫৪ বছর বয়সে মারা যান।
তার মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথটাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী। পরে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিলো, হৃদরোগে নয় দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয় তার।

তবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভূষণ।  'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'।শ্রীদেবীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বেদ বলেন, কাউকে চাইলেই তো জোর করে বাথটাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। পানিতে ডুবিয়ে রেখে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করা সম্ভব। এতে করে কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষকে মেরে ফেলা যায়। শ্রীদেবীকেও পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।

এক সাক্ষাৎকারে বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যু নিয়ে দুবাই পুলিশের ময়নাতদন্তের প্রতিবেদন বিষয়ে জানান, আরব আমিরাতের আইন ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে।

 কিন্তু তারা শ্রীদেবীর ময়নাতদন্তের যে প্রতিবেদনটি জমা দিয়েছেন সেটি নিয়ে আমরা সন্তুষ্ট নই। ঠিক কি হয়েছিলো তার সঙ্গে আমরা সেটি জানতে চাই। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। আমরা দুবাই যাবো এবং সবকিছু পুনরায় তদন্ত করবো।’

শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য তিনি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন। কিন্তু হোটেলের ওই ঘরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন এবং সিদ্ধান্তে এসেছেন যে, 'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'।

এর আগে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সুনীল সিংহও। তিনি বলেছিলেন, ৫.৭ ফুট উচ্চতাবিশিষ্ট একজন কী করে ৫.১ লম্বা বাথটাবে ডুবে যাবেন!

Saudi Arabia crown prince,Where is Mohammad bin Salman,Where is Mohammad bin Salman

Mohammad bin Salman

অভ্যুত্থান চেষ্টার সময় সৌদির ক্রাউন প্রিন্স  সালমান নিহত!

সৌদির প্রভাবশালী যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বেশ কিছুদিন ধরে জনসম্মুখে অনুপস্থিত ইরানের বেশ কিছু গণমাধ্যমকে বিস্মিত করেছে। 
তাদের ধারণা, গত মাসে এক অভ্যুত্থান চেষ্টার সময় তিনি নিহত হন। খবর স্পুটনিক নিউজের।

ইরানের গণমাধ্যমগুলোর দাবি, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে এক হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে সৌদি যুবরাজ সালমান নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আরব রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্তকর্তার কাছে আসা গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ইরানের কাইহান পত্রিকা দাবি করছে, সৌদির রাজপ্রাসাদে হামলার সময় যুবরাজ সালমানের শরীরে দু'টি বুলেট আঘাত হানে। তিনি হয়তো মারা গেছেন। কারণ ওই ঘটনার পর যুবরাজকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

এদিকে, প্রেস টিভি বেশ কিছু বিষয়ের উপর নজর দিয়ে জানিয়েছে, ওই ঘটনার পর থেকে সৌদি কর্তৃপক্ষ যুবরাজ সালমানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি। এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি সফরে গেলে তখনও যুবরাজ সালমানকে কোনো ছবিতে দেখা যায়নি।

প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণমাধ্যমে যুবরাজ সালমানকে প্রায়ই দেখা যায়। কিন্তু রিয়াদে ওই গোলাগুলির পর গত ২৭ দিন ধরে তাকে আর গণমাধ্যম দেখা যাচ্ছে না। ফলে দীর্ঘ সময় যুবরাজ সালমানের এমন অনুপস্থিতি তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Gaza protests: Eight-month-old Palestinian baby dies from tear gas inhalation after ‘massacre’ at border

Eight-month-old Palestinian baby 'dies from tear gas inhalation' after 'massacre' at border

ইসরায়েলি বর্বরতায় রক্ষা পায়নি  ৮ মাসের শিশুটিও !

গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ডের ঘটনায় ৮ মাসের শিশুটিও রেহাই পেল না! এক ফিলিস্তিনি মা প্রাণহীন শিশুকন্যাকে বুকে নিয়ে অঝোরে কাঁদছিলেন। 

বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলি সেনাদের কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায় শিশুটি।

জানা যায়, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত নিরপরাধ ফিলিস্তিনির মধ্যে ১৬ বছরের কম ৮টি শিশুও রয়েছে। যাদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল লাইলার। শিশুটি সবে আট মাসে পা দিয়েছিল।
Eight-month-old Palestinian baby 'dies from tear gas inhalation' after 'massacre' at border

এদিকে, গতকাল মঙ্গলবার জাতিসংঘে এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়াও চীন। তাছাড়া, ইসরাইলি সেনাদের এ হত্যাকাণ্ড মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শিশু লাইলার'র ব্যাপারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর উদ্বোধনের সময় বিক্ষোভে ইসরাইলি কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।

ইসরায়েলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার পর তুরস্ক এ ঘটনাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছে। আর মিশর অভিযোগ করেছে, ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন বলেছেন, যারা এ জঘন্য মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

এ ব্যাপারে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গত কয়েক সপ্তাহ ধরেই গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলছে।

তবে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। কিন্তু ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।

 তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে

আরও পড়ুণঃ"তাসফিয়া"র মৃত্যুতে এখন সন্দেহের তীর আদনানের বন্ধু সোহেলের দিকে!


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget